টাইগার ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ক্রীড়াবিদের নাম ঘোষণা করলেন বিএসপিএ
এবার সেই উদ্যোগটিই গ্রহণ করেছে ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরাতন সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ)। সংগঠনটির ৬০ বছর পূর্তি (হীরকজয়ন্তী) অনুষ্ঠানে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদের নাম। যেখানে সাবেক ফুটবলার ও বর্তমানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন ও দাবাড়ু গ্রান্ড মাস্টার নিয়াজ মোর্শেদকে পিছনে ফেলে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।
শুক্রবার (৩০ ডিসেম্বর) বিএসপিএ’র হীরকজয়ন্তী উৎসব উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বর্ণাঢ্য এক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ১০ জনের সংক্ষিপ্ত তালিকা থেকে ৯ সদস্যের বিচারক প্যানেল প্রথমে সেরা তিন জন বাছাই করে। এরপর নির্বাচিত করা হয় বাংলাদেশের সর্বকালের সেরা ক্রীড়াবিদকে। যেখানে সাকিবের পরের অবস্থানে রয়েছেন কাজী সালাউদ্দিন ও তিনে নিয়াজ মোর্শেদ।
উপরোক্তা তিনজন ছাড়া বাকি ৭জন হলেন- প্রয়াত ফুটবলার মোনেম মুন্না, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, অ্যাথলেটিকসে প্রয়াত শাহ আলম, সাঁতারে মোশাররফ হোসেন খান, বক্সিংয়ে মোশারফ হোসেন, শুটিংয়ে আসিফ হোসেন খান ও গলফে সিদ্দিকুর রহমান। এই সাতজনকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এদিন একইসঙ্গে দেশের ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১০ ক্রীড়া সাংবাদিক ও লেখককে হীরকজয়ন্তী সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন- আব্দুল হামিদ, তৌফিক আজিজ খান, বদি-উজ-জামান, মুহাম্মদ কামরুজ্জামান, আব্দুল তৌহিদ, আতাউল হক মল্লিক, মতিউর রহমান চৌধুরী, দিলু খন্দকার, শহিদুল আজম ও মোস্তফা মামুন।
একই সাথে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মহান স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ব্যাটে জয়-বাংলা স্লোগান লিখে মাঠে নামার অসীম সাহসিকতা দেখানো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল হাসানকে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২২ আগস্ট ২০২৬
- দেশের বাজারে আজকের সোনার দাম
- স্বর্ণের দাম নিয়ে বড় পূর্বাভাস, বাড়বে নাকি কমবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২২ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- পে স্কেলের অপেক্ষা শেষ, সেপ্টেম্বরেই আসছে গেজেট
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
