| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মেসির সেই গোল নিয়ে অবশেষে মুখ খুললেন রেফারি সিমন মার্চিনিয়াক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২৫ ১২:৫৬:১৬
মেসির সেই গোল নিয়ে অবশেষে মুখ খুললেন রেফারি সিমন মার্চিনিয়াক

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফাইনালের রেফারি সিমন মার্চিনিয়াক। পোল্যান্ডের এই রেফারি দেশে ফিরে নিজ শহর প্লোক-এর মেয়রের কার্যালয়ে সংবর্ধনা পেয়েছেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমের কাছে মার্চিনিয়াক বলেন, মেসির গোল মোটেও অবৈধ ছিল না। বরং তিনি দাবি করেন যে, কিলিয়ান এমবাপ্পের গোলের সময় ফ্রান্সের ৭ জন ফুটবলার মাঠে ঢুকে পড়েছিলেন।

প্রমাণ হিসেবে মোবাইল ফোনে ম্যাচের একটি ছবি দেখিয়ে ৪১ বছর বয়সী এই রেফারি বলেন, 'আমি বলব ফরাসি সংবাদমাধ্যম বোকার মতো কাজ করেছে। কিছু জিনিস তাদের চোখ এড়িয়ে গেছে। আমাদের কাছে এমন একটি ছবি আছে, যেখানে দেখা যাচ্ছে ফ্রান্সের গোলের সময় ওদের ৭জন বদলি খেলোয়াড় মাঠে ঢুকে পড়েছিল।'

ফিফার আইন অনুযায়ী, গোলের মুহূর্তে কোনো খেলোয়াড় মাঠে ঢুকে পড়লেই গোল বাতিল হয় না। যদি মাঠে ঢুকে পড়া খেলোয়াড়েরা গোলের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করে বা প্রভাব রাখে- তখনই সেই গোল বাতিল হয়। কিন্তু মেসির গোলের সময় মাঠে ঢুকে পড়া আর্জেন্টিনার খেলোয়াড়েরা অনেক দূরে ছিলেন। মার্চিনিয়াকও বলেছেন, এ নিয়ে কেউ তার কাছে কোনো অভিযোগ করেনি।

তিনি বলেন, 'আমার কাছে খেলোয়াড়দের প্রতিক্রিয়াটাই সবচেয়ে বড়। ম্যাচ শেষে অলিভিয়ের জিরু এসে আমার সঙ্গে হাত মেলাল। উগো লরিস, কিলিয়ান এমবাপ্পেরা হাত মেলাল, ধন্যবাদ দিল। ওদের কেউ রেফারিং নিয়ে কোনো অভিযোগ জানায়নি। আমাদের পারফরম্যান্সের দিক থেকে ফাইনাল নিখুঁত ছিল না। কিছু ছোটখাটো বিশৃঙ্খলা হয়েছে। তবে আমি আমার মতো করে সামলে নিয়েছি।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...