| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই লেগে গেল মেসি-এমবাপের, ভিডিও ভাইরাল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৯ ২০:৪৮:৪৫
ফাইনাল ম্যাচ চলাকালীন মাঠের মধ্যেই লেগে গেল মেসি-এমবাপের, ভিডিও ভাইরাল

ফাইনালে দুই তারকাই নেমেছিলেন গোল্ডেন বুটের দখল নিতে। দুজনেই ফাইনালের আগে পাঁচ গোলে দাঁড়িয়েছিলেন। তবে এমবাপে হ্যাটট্রিক করলেও মেসি জোড়া গোলের বেশি করতে পারেননি। এতেই চলতি বিশ্বকাপে ৮ গোল করে সোনার বুট নিয়ে বেরিয়ে যান ফরাসি সুপারস্টার।

এমন চরম আবহেই মেসি-এমবাপের মধ্যে লুকোনো শত্রুতা বেরিয়ে এল নিজেদের দেশের জার্সিতে। আর্জেন্টিনা গোটা ম্যাচে তিনবার লিড নিয়েছিল। তিনবারই ফ্রান্সকে মৃত্যুমুখ থেকে গোল করে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন। আর তৃতীয়বারের মত সমতা ফেরানোর পরেই এমবাপেকে দেখা যায় মেসির দিকে তাকিয়ে হাত মুঠো করে সেলিব্রেশন করছেন। যদিও নীল-সাদা জার্সির মহানায়ক শেষ হাসি হেসে যান।

নখ-দাঁত কামড়ানো উত্তেজনা। আর সেই সেরার সেরা ফাইনালে আর্জেন্টিনা টাইব্রেকার শ্যুট আউটে শেষ পর্যন্ত ফ্রান্সকে হারাল ৪-২ ব্যবধানে। মেসি জোড়া গোল ঢেকে দিল এমবাপের হ্যাটট্রিকের স্মরণীয় কৃতিত্ব।

কেরিয়ারে প্ৰথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেলেন মেসি। সবমিলিয়ে আর্জেন্টিনা তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হল। ফাইনালে হিরোগিরি দেখিয়েই গোল্ডেন বুট জিতে নিলেন এমবাপে। ফাইনালে আর্জেন্টিনার ত্রাতা হয়ে উঠল এমিলিয়ানো মার্টিনেজের গ্লাভস। নেদারল্যান্ডস ম্যাচেও বাঁচিয়ে দিয়েছিল তাঁর হাত। ফাইনালেও মেসিকে অপূর্ণ রাতের স্বাদ এনে দিলেন আস্টন ভিলার গোলকিপার। তিনিই জিতলেন গোল্ডেন গ্লাভস।

বিশ্বকাপের পরেই মেসি-এমবাপে পিএসজি-র ড্রেসিংরুম শেয়ার করবেন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় মেসি-এমবাপের দল মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে। প্ৰথমবার পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ দিতে মরিয়া দুজনেই। ক্লাবের জার্সিতে দুজনের মধ্যে এই পারস্পরিক শৈত্য রয়ে যায় কিনা, সেটাই দেখার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...