| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ১৫ ১৫:৪৯:৩৮
‘শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী’

প্রতিপক্ষের সেরা তারকা লিওনেল মেসি ভাবাচ্ছে ফ্রান্সের তারকা অ্যাতোয়ান গ্রিজম্যানকে। মেসির বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে খেলাটা মোটেও সহজ হবে না বলে জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ ইতিহাসে টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার নজির আছে ইতালি ও ব্রাজিলের। এই দুই দলের সঙ্গে নাম লেখানোর সুযোগ ফরাসিদের। তবে ফাইনালে প্রতিপক্ষের কারণে কাজটা যে কত কঠিন জানেন গ্রিজম্যান।

মরক্কোকে হারানোর পর সংবাদ সম্মেলনে গ্রিজম্যান জানান তাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ মেসি। তিনি বলেন, ‘যেকোনো দলেরই মেসির বিপক্ষে খেলা ভিন্ন ব্যাপার। আর্জেন্টিনা যেসব ম্যাচ খেলেছে আমরা দেখেছি, আমরা জানি তারা কীভাবে খেলে, তারা খুবই কঠিন প্রতিপক্ষ তাদের দেখে ফর্মের তুঙ্গে মনে হচ্ছে। শুধু মেসিই না, তাকে ঘিরে পুরো দলটি শক্তিশালী। ’

এবার কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক খেলা দেখতে গিয়েছেন আর্জেন্টিনা থেকে। জনপ্রিয় দলটির বিপক্ষে খেলতে গেলে গ্যালারির প্রবল জনস্রোতের তোড়ও সামলাতে হবে, সেটাও আছে ফরাসী ফরোয়ার্ডের মাথায়, ‘আমরা জানি এটা খুব কঠিন ম্যাচ হতে যাচ্ছে, তারা দর্শকদের সমর্থনও পাবে। আমরা কাল থেকে প্রস্তুতি শুরু করব, দেখা যাক কীভাবে তাদের আঘাত করতে পারি। আমরা খুব ভালো প্রস্তুতি নেব। আর্জেন্টিনা দলে মেসি আছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মাঝে পার্থক্য গড়ে দিতে পারেন তিনি। ’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...