মাহমুদুল্লাহ-মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর
এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজম্যান্ট। হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ভারতের একাদশে এসেছে দুটি পরিবর্তন। উমরান মালিক ও অক্ষর প্যাটেলকে একাদশে জায়গা দিয়েছে ম্যানেজম্যান্ট। জায়গা হারিয়েছেন কুলদিপ সেন ও শাহবাজ আহমেদ।
প্রথম ওভারে সাবধানী শুরু, পরের ওভারে টানা দুটি চার। এনামুল হক বিজয় আশা দেখাচ্ছিলেন ভালো কিছুরই। কিন্তু সেই ওভারেই মোহাম্মদ সিরাজের গতি সামাল দিতে না পেরে লেগ বিফরের ফাঁদে পড়ে প্যাভিলিয়নে ফিরেছেন এই ওপেনার।
৯ বলে ১১ রান করা এই ব্যাটার আউট হওয়ার আগের বলেই স্লিপে রোহিত শর্মার হাতে জীবনও পেয়েছিলেন। কিন্তু পরের বলেই তাকে ফিরতে হয় প্যাভিলিয়নে। সঙ্গী হারালেও নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে লড়াই চালাতে থাকেন লিটন।
তিনে নামা নাজমুল হোসেন শান্ত রানের চাকা সচল রাখলেও লিটন ধীরগতিতে ব্যাট করতে থাকেন। তবে ৪ রান রেটে রান তুলে গেলেও ইনিংসের দশম ওভারে এসে বিপদে আরেকটি উইকেট হারিয়ে বসেছে বাংলাদেশ।
এবারও উইকেট শিকারি সিরাজ। ফুল লেন্থে ফেলা সিরাজের ভেতরে আসা বল বুঝতে না পারায় স্টাম্প ভেঙে যায় লিটনের। ২৩ বলে ৭ রান করে সাজঘরে ফেরেন বাংলাদেশের অধিনায়ক। এরপর শান্তকে সঙ্গ দিতে ক্রিজে আসেন সাকিব আল হাসান।
তবে সাকিবকে বেশিক্ষণ সঙ্গ দেয়া হয়নি শান্তর। দলীয় ৫০ পূরণের পরই উমরান মালিকের গতিময় বলে উড়ে যায় শান্তর স্টাম্প। ৩৫ বলে ২১ রান করে বিদায় নেন তিনি।
দলীয় ৬৬ রানে বিদায় নেন সাকিব আল হাসানও। ওয়াশিংটন সুন্দরের বল স্লগ সুইপ করতে গিয়ে একটু দ্রুত খেলে ফেলেন সাকিব। যার কারণে ক্যাচ উঠে যায় উপরে। স্লিপে দাঁড়ানো শিখর ধাওয়ান ক্যাচটি লুফে নেন। যদিও স্বাচ্ছন্দ্যের সঙ্গে ক্যাচটি নিতে পারেননি ধাওয়ান।
মুশফিক বিদায় নেয়ার পরের বলে ক্রিজে নেমেই আউট হন আফিফ হোসেন। ০ রানে তাকে বিদায় করেন সুন্দর। তবে ৬৯ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের ত্রাতা হয়ে দাঁড়ান মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজ। তাদের ব্যাটে দলীয় ১০০ পার করে বাংলাদেশ।
শুধু ১০০ই না, এই জুটি মিলে ভারতের বোলারদের দাপটের সুঙ্গে খেলে দলকে নিয়ে যান ভালো অবস্থানে। তাদের ব্যাটে দলীয় ১৫০'র ঘরেও পৌঁছে যায় বাংলাদেশ। সেই সঙ্গে টানা দুই ম্যাচে দলের বিপদে পাশে দাঁড়িয়ে এই ম্যাচে হাফ সেঞ্চুরি তুলে নেন মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৯ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
