| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

জয়ের জন্য জীবন বাজি রাখতে রাজি আর্জেন্টিনার এই ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০৫ ১৫:২০:২৪
জয়ের জন্য জীবন বাজি রাখতে রাজি আর্জেন্টিনার এই ফুটবলার

টোটাল ফুটবলের দেশ সম্পর্কে নতুন কিছু বলার নেই। বিশ্বকাপ না জিতলেও ফুটবল ঐশ্বর্যে তারা আর্জেন্টিনার চেয়ে পিছিয়ে নেই। একজনের মেসি-ম্যারাডোনা থাকলে অন্যদের আছে রুড গুলিত-রাইকার্ড এবং ইয়োহান ক্রুয়েফের মতো কিংবদন্তি। তা ছাড়া বর্তমান ডাচ দলটি দারুণ ফর্মে আছে। লুই ফন গালের দল টানা ১৯ ম্যাচে অপরাজিত। এর মধ্যে ১৪ ম্যাচ জিতেছে। ৫টি ড্র করে। ডেঞ্জেল ডামফ্রির মতো ফুটবলার আছে যারা ম্যাচের রং বদলে দিতে পারেন। কাতার বিশ্বকাপে তিনটি গোলের সঙ্গে তার সরাসরি সংযোগ আছে।

১৯৭৪ সালে ক্রুয়েফ আর ১৯৭৮ সালের রব রেনসেনব্রিঙ্কের পর আর কোনো ডাচ ফুটবলার এক বিশ্বকাপে এমন কৃতিত্ব দেখাতে পারেনি। এমন একটা দলের বিপক্ষে খেলতে হবে বলে সাবধানী আর্জেন্টিনার তারকা রোমেরো, ‘নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ। ডাচ ফুটবলারদের সামর্থ্য সম্পর্কে আমাদের ধারণা আছে। এরই মধ্যে আমরা কীভাবে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলব, তা নিয়ে ভাবা শুরু করেছি। আমরা ২৬ জন যোদ্ধা। সবাই প্রস্তুত। কোচ সিদ্ধান্ত নেবেন কারা খেলবেন, আমরা সবাই জীবন দিয়ে চেষ্টা করব। সব সময় এবং প্রতিটি দিনের জন্যই আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘সৌদির বিপক্ষে হার কেউ প্রত্যাশা করেনি, তবে এই হার আমাদের মানসিকভাবে আরও শক্তিশালী করেছে।

প্রতিটি ম্যাচই আমরা ফাইনাল ভেবে খেলেছি। এটা বিশ্বকাপ, প্রতিটি দলই জয়ের জন্য মাঠে নামে। ফাইনাল ভেবে খেলায় আমাদের কাজে লেগেছে।’ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দুঃখ পাচ্ছেন—কোয়ার্টার ফাইনালে এক দলকে বিদায় নিতে হবে জেনে। তিনি বলেছেন, ‘ঐতিহাসিক দুটি দলের মধ্যে অসাধারণ একটি ম্যাচই হবে। দুঃখ এই যে, একটি দলকে হারতে হবে। আশা করছি, আমরাই পরের রাউন্ডে যাব।’

স্কালোনি বলেন আমরা জানি, ফুটবলে ফন গলের অবদান কতটা। কত কোচ যে তাকে অনুকরণ করতে চেয়েছে! তার মতো একজনের মুখোমুখি হওয়ার আনন্দ আপনাকে দিচ্ছে ফুটবল। বিশেষ করে এটা যখন বিশ্বকাপে হয়, বিষয়টি আরও আনন্দের।’ তবে স্কালোনি নিজেদের পক্ষে ফল চান, ‘আমরা কঠিন এক প্রতিপক্ষের মুখোমুখি হব। ভালো খেলার আশা করছি। আমি চাই, তারা যেন অতীতের ডাচ দলগুলোর জ্বলে উঠতে না পারে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...