| ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করলো যে সকল দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০১ ১৬:৪৭:১৯
এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করলো যে সকল দল

অথচ কিছুক্ষণ আগেই আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হেরেছে পোল্যান্ড। উল্লাসে ব্যস্ত দুই দলই, কেন? কারণ আর্জেন্টিনার সঙ্গে হারলেও মেক্সিকোর সঙ্গে গোল ব্যবধানে এগিয়ে থাকায় কাতার বিশ্বকাপে সি গ্রুপ রানার্সআপ হিসেবে নক আউট পর্বে নাম লিখিয়েছে পোল্যান্ড।

সি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারায় পোল্যান্ডকে। একই সময় শুরু হওয়া গ্রুপের অন্য ম্যাচে সৌদি আরবকে ২-১ গোলে হারায় মেক্সিকো। এক হার ও দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একটি করে জয়, ড্র ও হারে মেক্সিকো ও পোল্যান্ডের পয়েন্ট সমান ৪। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকায় মেক্সিকোকে পেছনে ফেলে শেষ ষোলো নিশ্চিত করে পোলিশ শিবির। তিন পয়েন্ট নিয়ে সবার নিচে থেকে বিশ্বকাপ থেকে বিদায় নিল সৌদি আরব।

মেক্সিকো ২-০ গোলে সৌদি আরবকে হারালেও পোল্যান্ডই যেতে নকআউট পর্বে। তখন দুই দলের গোল ব্যবধানও থাকত সমান। তবে ফিফার নিয়ম অনুযায়ী ফেয়ার প্লের হিসেবে পোল্যান্ড এগিয়ে থাকত। হিসাবটা হতো কোন দল কতগুলো কার্ড হজম করেছে। সে ক্ষেত্রে মেক্সিকো হজম করেছে সাত হলুদ কার্ড, পোল্যান্ড পাচটি।

নকআউট পর্বে আর্জেন্টিনা খেলবে ডি গ্রুপ রানার্স আপ অস্ট্রেলিয়ার বিপক্ষে। পোল্যান্ড খেলবে ডি গ্রুপ চ্যাম্পিয়ন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।

এখন পর্যন্ত শেষ ১৬ নিশ্চিত করেছে ৮ দল। আর্জেন্টিনা, পোল্যান্ড, ফ্রান্স, অস্ট্রেলিয়া, সেনেগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানে পুরুষ ও নারী ফুটবলের তারকাদের পাশাপাশি বিভিন্ন বিভাগে ...

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

ইয়ামাল, এমবাপে নাকি কেইন, ব্যালন ডি’অর জিতবেন কে

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর কার হাতে উঠবে, তা নিয়ে ...