| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

তারকা ফুটবলার হারালো ইংলিশ ফুটবল দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ০১ ১৩:২০:০১
তারকা ফুটবলার হারালো ইংলিশ ফুটবল দল

রোববার রাতে সেনেগালের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে নামবে ইংল্যান্ড। সেই ম্যাচের আগে অনুশীলন থেকে বেরিয়ে গেছেন বেন হোয়াইট। আর্সেনাল তারকার এভাবে সরে যাওয়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কাই। কেননা এই মুহূর্তে তার বদলি ডাকাও কঠিন। ফলে থ্রি লায়ন্সরা ২৫ জনের স্কোয়াডই রাখছে।

বেন হোয়াইট অবশ্য বিশ্বকাপে এক ম্যাচেও মাঠে নামতে পারেননি। ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের ৩-০ গোলের জয়ের আগে অসুস্থতার কারণে ট্রেনিং সেশনও মিস করেন।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘বেন হোয়াইট আল ওয়াকরাতে ইংল্যান্ডের ট্রেনিং থেকে বের হয়ে গেছেন। ব্যক্তিগত কারণে তিনি দেশে ফিরে যাচ্ছেন। আর্সেনাল ডিফেন্ডারকে টুর্নামেন্টের বাকি অংশে পাওয়ার সম্ভাবনা নেই। তবে আমরা এমন মুহূর্তে খেলোয়াড়দের গোপনীয়তাকে সম্মান করি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...