| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মোসাদ্দেকের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দেখুন সর্বশেষ ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৯ ১৬:০৫:৪১
মোসাদ্দেকের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, দেখুন সর্বশেষ ফলাফল

টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে দারুণ শুরু করে ভারত। ২৬ রানে তাদের ৫ উইকেট তুলে নেয় সফরকারীরা। টপ অর্ডারে কেবল নাজমুল হোসেন শান্ত (১৯) দুই অঙ্কের ঘরে রান করেন। ওপেনার মাহমুদুল হাসান জয় ১ ও জাকির হাসান ডাক মারেন।

মিডল অর্ডারেও একই দৈন্যতা। মুমিনুল হক ৪, অধিনায়ক মোহাম্মদ মিঠুন শূন্য ও জাকের আলী ৪ রান করেন। মিঠুন প্যাভিলিয়নে ফিরলে ক্রিজে নামেন মোসাদ্দেক। জাকেরের সঙ্গে ৩৭ ও তাইজুল ইসলামকে (১২) নিয়ে ৪২ রানের সেরা জুটি গড়েন তিনি।

মেরে খেলেছেন মোসাদ্দেক। ৫৪ বলে ৬ চার ও ২ ছয়ে ৫০ করেন। দলীয় ১০৮ রানে তিনি ফিরে যান। তাকেসহ তিন ওভারে চারটি উইকেট নিয়ে বাংলাদেশকে গুটিয়ে দেন সৌরভ কুমার। ৮৮ বলে ৬৩ রান করেন মোসাদ্দেক, ছিল ৬ চার ও ৩ ছয়।

সৌরভ ৮ ওভারে ২৩ রান দিয়ে নেন ৪ উইকেট। তিনটি পান নবদীপ সাইনি ও দুটি নেন মুকেশ কুমার।

বাংলাদেশ ‘এ’ দল

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক (উইকেটকিপার), নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও সুমন খান।

ভারতীয় ‘এ’ দল

অভিমন্যু ইশ্বরন, রোহান কুন্নুমাল, জসস্বি জসওয়াল, যশ ঢুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, কেএস ভারত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদিপ সাইনি, অতিত শেঠ, চেতেশ্বর পুজারা, উমেশ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...