| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

আগামী মঙ্গলবারই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৮ ২২:৩৭:২৮
আগামী মঙ্গলবারই ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

দু’দেশের মুল দল তথা সিনিয়রদের মোকাবিলার আগে দেখা হয়ে যাচ্ছে ‘এ’ দলের। আগামীকাল ২৯ নভেম্বর মঙ্গলবার থেকে কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ‘এ’ এবং ভারত ‘এ’ দলের ৪ দিনের ম্যাচ।

মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্বে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল। মিঠুন বাহিনীতে সাবেক টেস্ট ক্যাপ্টেন মুমিনুল হক, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ ও শরিফুল ইসলামসহ বিভিন্ন সময় জাতীয় দলের হয়ে খেলা ১০জন ক্রিকেটার রয়েছেন।

অন্যদিকে ভারতীয় ‘এ’ দলও যথেষ্ঠ শক্তিশালী। ভারতের জার্সি গায়ে টি-টোয়েন্টি খেলা ক্রিকেটার আছেন বেশ কয়েকজন। তবে টেস্ট ক্রিকেটারের তকমাধারি ক্রিকেটার হলেন তিনজন; চেতেশ্বর পুজারা, উমেশ যাদব এবং অভিমন্যু ইশ্বরন।

বাংলাদেশ ‘এ’ দল

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির আলী অনিক (উইকেটকিপার), নাইম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, রেজাউর রহমান রাজা, সৈয়দ খালেদ আহমেদ ও সুমন খান।

ভারতীয় ‘এ’ দল

অভিমন্যু ইশ্বরন, রোহান কুন্নুমাল, জসস্বি জসওয়াল, যশ ঢুল, সরফরাজ খান, তিলক ভার্মা, উপেন্দ্র যাদব, সৌরভ কুমার, কেএস ভারত, রাহুল চাহার, জয়ন্ত যাদব, মুকেশ কুমার, নবদিপ সাইনি, অতিত শেঠ, চেতেশ্বর পুজারা, উমেশ যাদব।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...