চরম লড়াইয়ে শেষ হল কোরিয়া-ঘানার ম্যাচ, জেনে নিন ফলাফল
ম্যাচে সমতা আসার মিনিট সাতেক পর দুর্দান্ত এক গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন ঘানার কুদুস। শেষ পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচটি ৩-২ গোলের ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে স্বস্তির জয় পায় ঘানা।
ম্যাচের প্রথমার্ধে র ২৪ মিনিটে সালিসুর গোলে লিড নেয় ঘানা। এরপর ৩৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মোহাম্মদ কুদুস। বিরতির পর দ্বিতীয়ার্ধে ফিরে জোড়া গোলে কোরিয়াকে ম্যাচে ফেরান গুয়ে সাং চো। তবে এর মিনিট সাতেক পর ঘানাকে আবারও লিড এনে দেন মোহাম্মদ কুদুস। আর তাতেই শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ঘানা।
ম্যাচের শুরু থেকেই ঘানার ওপর চড়াও হোয়ে খেলতে থাকে দক্ষিণ কোরিয়া। একের পর একে আক্রমণে ঘানার রক্ষণকে ব্যস্ত রাখে দক্ষিণ কোরিয়া। তবে গোলের দেখা পায়নি তারা।উল্টো ম্যাচের ২৪ মিনিটে গোল খেয়ে বসে দক্ষিণ কোরিয়া। বাঁ দিকে পাওয়া ফ্রি কিক থেকে ডি বক্সে বল ভাসিয়ে দিলে সেখান জটলার মধ্যে পাওয়া বল জালে জড়িয়ে ঘানাকে এগিয়ে দেন মোহাম্মদ সালিসু।
এগিয়ে যাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় ঘানা। গোল আসে ম্যাচের ৩৪তম মিনিটেই। বাঁ দিক থেকে জর্ডান আয়েউের বাড়ানো বলে মাথা ছুঁইয়ে বল জালে জড়ান মোহাম্মদ কুদুস। এতেই ২-০ গোলে এগিয়ে যায় ঘানা। প্রথমার্ধের বাকি সময় ম্যচে ফেরার বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কোরিয়া। তবে ঘানার রক্ষণে আটকে থাকে স্কোর লাইন। ২-০ গোলে এগিয়ে থেকে ঘানা বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে দক্ষিণ কোরিয়া। একের পর এক আক্রমণ করে ম্যাচের ৫৮তম মিনিটে প্রথম গোলের দেখা পায় কোরিয়া। বাঁ দিক থেকে লি কাঙ্গিনের ক্রস থেকে হেড করে বল জালে জড়ান গুয়ে সাং চো। তিন মিনিট পর ম্যাচের ৬১ মিনিটে ম্যাচে সমতায় ফেরে কোরিয়া। ম্যাচে ফেরানোর গোলও আসে গুয়েসাং চোর কাছ থেকেই।
তবে কোরিয়াকে বেশি সময় আর ম্যাচে থাকতে দেয়নি ঘানা। সমতায় ফেরার সাত মিনিট পর ম্যাচের ৬৮তম মিনিটে এসে নিজের দ্বিতীয় গোল করে ঘানাকে আবারও এগিয়ে নেন মোহাম্মদ কুদুস।
আবারও পিছিয়ে পড়ার পর ম্যাচে ফিরতে আরও লড়াই করতে চায় কোরিয়া। আক্রমণের ধারও বাড়িয়ে দেয় হিউং মিন সনরা। সুযোগও আসে কোরিয়ার সামনে। তবে ঘানার গোলরক্ষকের দৃঢ়তায় বল জালে জড়াতে পারেনি কোরিয়া। ম্যাচের ৮২ মিনিটে মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে এগিয়ে যান কামালদীন সুলেমানা। কিন্তু ফিনিশিংয়ের অভাবে গোল করতে ব্যর্থ হয় ঘানা। ম্যাচের ৮৩ মিনিটে সুযোগ আসে দক্ষিণ কোরিয়ার সামনে। কিন্তু ডি বক্সের ভেতর থেকে গুয়ে সাং চোর নেওয়া শট চলে ক্রসবারের সামান্য ওপর দিয়ে।
শেষ দিকে একের পর এক আক্রমণ চালাও আর সমতায়সূচক গোল পায়নি দক্ষিণ কোরিয়া। এতেই ঘানা ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন
- চলছে মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ১৫ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম হাইতি ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ, মরক্কো বনাম স্কটল্যান্ডের ম্যাচ: জানুন ফলাফল
- রাউন্ড অব ৩২-এ স্পেন-আর্জেন্টিনা মহারণ! যে সমীকরণে মুখোমুখি হতে পারে দুই বিশ্বচ্যাম্পিয়ন
- নবম পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডের নতুন বেতন তালিকা প্রকাশ
- সকাল ৭ টা নয়, ব্রাজিল-হাইতি ম্যাচ শুরু হবে যে সময়
- নবম পে-স্কেল বাস্তবায়নে বড় দুঃসংবাদ
- শুরু হল ব্রাজিল–হাইতি ম্যাচ; সরাসরি দেখুন এখানে
- ৯০ মিনিটের খেলা শেষ; মেক্সিকো-দক্ষিণ কোরিয়া ম্যাচ, জানুন ফলাফল
- ব্রাজিল-হাইতি ম্যাচসহ টিভিতে আজকের সব খেলা
- ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য সুখবর
- দ্বিতীয় রাউন্ডেই ব্রাজিল-জার্মানি মহারণ! বিশ্বকাপে তৈরি হচ্ছে নতুন সমীকরণ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৮ জুন ২০২৬
- শুরু হল ব্রাজিল–হাইতি ম্যাচ; লাইভ দেখুন মোবাইলে
