| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

টেবিল উল্টে পাল্টে দিল আর্জেন্টিনা, দেখে নিন কঠিন কঠিন হিসাব নিকাশ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৭ ১৯:২৮:৩১
টেবিল উল্টে পাল্টে দিল আর্জেন্টিনা, দেখে নিন কঠিন কঠিন হিসাব নিকাশ

গ্রুপ সি-তে আর্জেন্টিনা ছাড়া বাকি তিন দল পোল্যান্ড, মেক্সিকো, সৌদি আরব। দুই ম্যাচে এক জয় ও এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে পোল্যান্ড। এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আর্জেন্টিনা। একই সমীকরণে তৃতীয় অবস্থানে সৌদি আরব। এক ড্র ও এক হারে ১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে মেক্সিকো।

অন্য কোনো দলের দিকে না তাকিয়ে থেকে আর্জেন্টিনা যদি সরাসরি শেষ ষোলো নিশ্চিত করতে চায়, তাহলে তাদের অবশ্যই পোল্যান্ডের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিততে হবে। হেরে গেলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত। নানা হিসাব-নিকাশের বিষয়টি সামনে আসবে তখনই, যদি আর্জেন্টিনা ড্র করে।

আর্জেন্টিনার জন্য সহজ পথ ৩০ নভেম্বর পোল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট সংগ্রহ করা। ড্র হলে নির্ভর করতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলের ওপর। সেই ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হলে গোল পার্থক্য ভালো থাকায় পরের পর্বে চলে যাবে আর্জেন্টিনা।

আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হলে দুই দলের পয়েন্ট হবে যথাক্রমে ৪ ও ৫। সে ক্ষেত্রে দ্বিতীয় রাউন্ডে চলে যাবে লেভানদোভস্কির দল। অন্যদিকে গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকোকে আটকে দিতে পারলেই দ্বিতীয় রাউন্ডে উঠবে সৌদি আরব। আর্জেন্টিনা হারলে এবং মেক্সিকো জিতলে পরের পর্বে চলে যাবে দ্বিতীয় দেশটি। আবার সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয়, তাহলেও আর্জেন্টিনা ছিটকে যাবে পোল্যান্ডের বিরুদ্ধে পয়েন্ট খোয়ালে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...