| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

আগামী দুই ম্যাচ থেকে বিদায় নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৫ ২২:৪৩:১২
আগামী দুই ম্যাচ থেকে বিদায় নেইমার

শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স দুসংবাদ দিয়েছে ব্রাজিলের ভক্ত-সমর্থকদের। দলটির চিকিৎসক রদ্রিগো লাসমারকে উদ্ধৃত করে তারা জানিয়েছে, চলমান আসরের প্রথম রাউন্ডে আর দেখা যাবে না নেইমারকে।

সার্বিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ে টুর্নামেন্ট শুরু করে অন্যতম ফেবারিট ব্রাজিল। তবে জয়ের মুহূর্তটা বেশিক্ষণ উদ্‌যাপনের সুযোগ পায়নি তারা। সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছেন নেইমার। নির্ধারিত সময়ের ১০ মিনিট বাকি থাকতেই তাকে তুলে নেয়া হয়। তখন দেখা যায়, নেইমারের চোখ ছলছল করছে। ফুলে গেছে পায়ের গোড়ালি।

২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় সেলেসাওদের। এবার গোড়ালির ইনজুরি আবারও শঙ্কা জাগাচ্ছিল। সেই শঙ্কাই যেন দুঃসংবাদ হয়ে এলো। তবে সেলেসাও সমর্থকরা এখন প্রার্থনা করতে পারেন চোট যেন দীর্ঘায়িত না হয়।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। এবারের বিশ্বকাপে যা এখন পর্যন্ত কোনো ফুটবলারকে সর্বোচ্চ ফাউল করার রেকর্ড।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...