| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

একদিন বাদের মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার অগ্নি পরিক্ষা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৫ ২১:৫১:৪৮
একদিন বাদের মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার অগ্নি পরিক্ষা

তবে নিশ্চিতভাবেই জিতবে বেশ কাঠখর পোড়াতে হবে আর্জেন্টাইনদের। গ্রুপ পর্বের অন্যান্য সব প্রতিপক্ষের তুলনায় সবচেয়ে শক্তিশালী দল মেক্সিকো। তর্ক সাপেক্ষে আত্মবিশ্বাসের তলানিতে থাকা আর্জেন্টিনার চেয়েও হয়তো কিছুটা এগিয়েই থাকবে মেক্সিকানরা। মেক্সিকো-পোল্যান্ড ম্যাচটি ড্র হলেও, ম্যাচে একচ্ছত্র অধিপত্য ছিল মেক্সিকোর। ৬১% সময় বল মেক্সিকোর দখলে ছিল।

এছাড়াও পাসিংয়ে বেশ দক্ষতা দেখিয়েছে মেক্সিকানরা, পোল্যান্ডের ৩২২ পাসের তুলনায় ৪২৭ পাস দিয়েছে মেক্সিকো। ম্যাচে গোলের জন্য ১১ টি শর্ট দিয়েছে মেক্সিকো। যার মধ্যে অন টার্গেট অর্থাৎ গোলপোস্ট বরাবর শর্ট ছিল চারটি। অপরদিকে পুরো ম্যাচে মাত্র ছয়টি শট দিতে পেরেছে পোলিশরা, যার মধ্যে দুটি অন টার্গেট।

অর্থাৎ ড্র হওয়া ম্যাচে প্রভাব বিস্তার করেই খেলেছে মেক্সিকানরা। যদিও শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছেড়েছে মেক্সিকো তবুও ম্যাচে প্রভাব বিস্তার করে খেলায় আত্মবিশ্বাসটুকু নিশ্চয়ই পরের ম্যাচে সাথে থাকবে মেক্সিকোর। অপরদিকে সৌদি আরবের বিপক্ষে পরাজয়ের কারণে আত্মবিশ্বাস একদম তলানিতে থাকবে আর্জেন্টাইনদের।

পাশাপাশি জয়ের অতিরিক্ত চাপ থাকবে আর্জেন্টিনার উপর, ড্র হলেও খুব একটা ক্ষতি হবে না মেক্সিকোর। তাই বলাই যায় গ্রুপ পর্বের সবচেয়ে বড় বাধার সম্মুখীন হতে চলেছে মেসি বাহিনী। নিজের শেষ বিশ্বকাপ জয় দিয়েই রাঙাতে চায় মেসি। তিনি নিজে সংবাদমাধ্যমে বেশ কয়েকবার নিজের বিশ্বকাপ জেতার আকাঙ্খার কথা বলেছেন।

সমর্থকেরাও এই লেজেন্ডের হাতে বিশ্বকাপ ট্রফি দেখার জন্য মরিয়া হয়ে রয়েছে। নিজের এবং সমর্থকদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে রবিবার বাংলাদেশ সময় রাত একটায় মাঠে নামবে মেসি। ম্যাচে হয়তো ফেভারিট হিসেবে খেলতে নামবে না আর্জেন্টিনা। তবে ফুটবল বিশ্বের অধিকাংশই যে এই ম্যাচে আর্জেন্টিনাকে জিততে দেখতে চাইবে তা বলার প্রয়োজনীয়তা নেই। মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখুক এটাই প্রত্যাশা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ জানা গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাটিতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হয়েছে। সবকিছু ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...