| ঢাকা, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

জার্মানির দুর্ভাগ্য ছিল সেই ৮ মিনিটের ঝড়ে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ২৪ ১২:৪১:১৩
জার্মানির দুর্ভাগ্য ছিল সেই ৮ মিনিটের ঝড়ে

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম জাপানের বিপক্ষে মাঠে নামে জার্মানি। সেই প্রথম দেখাতেই ইউরোপ তথা বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তিদের হারিয়ে দিলো ব্লু সামুরাইরা।

কাতারের আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বুধবার বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারিয়েছে জাপান।

পাল্টা-আক্রমণে ম্যাচে প্রথম ভালো সুযোগটা তৈরি করে টানা সপ্তমবার বিশ্বকাপে খেলতে আসা জাপান। অষ্টম মিনিটে সতীর্থ মিডফিল্ডার জুনিয়া ইতোর ক্রস ডি-বক্সে পেয়ে জালে পাঠান ফরোয়ার্ড ডেদাইজেন মায়েদা। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

তারপর থেকে একের পর এক আক্রমণে জাপানকে কাঁপিয়ে দেয় জার্মানরা। ষোড়শ মিনিটে কর্নারে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্টোনিও রুডিগারের হেড পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়। চার মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জসুয়া কিমিখের শট ঠেকান জাপানের গোলরক্ষক। ফিরতি বল উড়িয়ে মারেন ইলকাই গুনদোয়ান। যদিও অফসাইডের বাঁশি বাজে।২৯তম মিনিটে দূর থেকে গুনদোয়ানের শট সহজেই ঠেকান শুইচি গোন্দা। একটু পর ডাভিড রাউমের শট তিনি ঠেকানোর পর আলগা বল পেয়ে শট নেন গুনদোয়ান, তবে আটকে দেন ডিফেন্ডার মায়া ইয়োশিদা।

৩৩তম মিনিটে সফল স্পট-কিকে জার্মানিকে এগিয়ে নেন গুনদোয়ান। রাউমকে গোলরক্ষক গোন্দা ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে কিমিখের শট ঠেকান গোলরক্ষক। পরক্ষণে সের্গে জিনাব্রির পাসে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান কাই হাভার্টজ। তবে ভিএআরের সাহায্যে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

বিরতির আগে ভালো একটি সুযোগ আসে জাপানের সামনে। সতীর্থের ক্রসে বক্সে মায়েদার হেড লক্ষ্যে থাকেনি।

প্রথমার্ধে জার্মানি ৮১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ১৪টি শট নেয়, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর জাপান শটই নিতে পারে স্রেফ একটি।

দ্বিতীয়ার্ধের শেষ দিকে এসে ঘুরে দাঁড়ায় জাপান ৭৫তম মিনিটে সমতায় ফেরার পর মাত্র ৮ মিনিটের ব্যবধানে আরও একবার বল জালে জড়িয়ে জয় নিশ্চিত করে জাপান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

বিগ ব্যাশে দল পাচ্ছেন মুস্তাফিজ, খেলবেন যে দলে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ঘিরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন খবর সামনে এসেছে। ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

ফাইনাল নিয়ে ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিলেন রোমেরো

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ ঘিরে ছড়িয়ে পড়া ষড়যন্ত্রের তত্ত্ব সরাসরি নাকচ করে ...

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

ব্যালন ডি’অর জিতে কত টাকা পান হ্যারি কেইন

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। এই ট্রফি জেতা মানে শুধু মাঠের ...