| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বলিউড পাড়ায় নতুন রেকর্ড, এক দিনে আয় ১৫ কোটি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৯ ২১:৪৯:১৩
বলিউড পাড়ায় নতুন রেকর্ড, এক দিনে আয় ১৫ কোটি

বলিউডের প্রভাবশালী সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা বলছে, বাণিজ্য পূর্বাভাস বলছে, মুক্তির প্রথম দিনে গতকাল (১৮ নভেম্বর) অজয় দেবগনের ‘দৃশ্যম ২’ ১৪.৫০ কোটি থেকে ১৫ কোটি রুপি সংগ্রহ করেছে। ধারণা করা হয়েছিল, অন্তত ১২ কোটি রুপি সংগ্রহ করবে। সেই অনুমান অতিক্রম করেছে।

বলিউডের চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ টুইটারে এ সিনেমার দারুণ রিভিউ দিয়েছেন। পাঁচে চার স্টার দিয়েছেন তিনি। আহ্বান জানিয়েছেন, সিনেমাটি দেখতে। তাঁর হিসাবে গতকাল এ সিনেমা সংগ্রহ করেছে ১৫.৩৮ কোটি রুপি। মুক্তি পেয়েছে তিন হাজার ৩০২ স্কিনে।

এদিকে হিন্দুস্তান টাইমস বলছে, প্রতি শুক্রবার যখন কোনও সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায়, কলাকুশলীরা একটাই জিনিস প্রার্থনা করেন, যাতে সিনেমা অনলাইনে ফাঁস না হয়। কিন্তু ‘দৃশ্যম ২’ ছবির ক্ষেত্রে সে আশঙ্কা সত্যি করে এইচডি ভার্সনে টরেন্টের বিভিন্ন সাইটে ফাঁস হয়ে গেছে।

অজয় দেবগনকে আরও একবার বিজয় সালগাওকরের চরিত্রে দেখা যাচ্ছে বড় পর্দায়। সামাজিক মাধ্যমে এই সিনেমার মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

প্রথম দিনেই বক্স অফিস কালেকশন বেশ ভালো। শুধু তা-ই নয়, প্রথম সপ্তাহান্তে এই সিনেমার জন্য রেকর্ড সংখ্যক অগ্রিম টিকেট বিক্রি হয়েছে। আশা করা হচ্ছে, বলিউডকে আরও একটি হিট এনে দিতে পারে এই সিনেমা।

এই সিনেমায় অজয় দেবগন, টাবু, শ্রিয়া শরণ, ঈশিতা দত্ত ছাড়াও অক্ষয় খান্নাকেও দেখা গেছে একটি বিশেষ চরিত্রে। তিনি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...