| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাতার বিশ্বকাপে চমকে দিতে পারে যে ছোট দলগুলো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ১৪ ১৫:১৬:৫০
কাতার বিশ্বকাপে চমকে দিতে পারে যে ছোট দলগুলো

তবে বিশ্বকাপে শুধু ব্রাজিল-আর্জেন্টিনাই নয় আরো ৩০ টি দেশ অংশগ্রহণ করছে। প্রতিবারই কিছু ছোট দল অর্থাৎ তুলনামূলক কম শক্তিশালী দলগুলো কিছুটা চমক দেখিয়ে থাকে। ২০১৮ বিশ্বকাপে স্পেনকে হারিয়ে রাশিয়ার কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়া। একই বিশ্বকাপে আর্জেন্টিনার সাথে আইসল্যান্ডের ড্র হওয়া, এছাড়া ২০১৬ ইউরোতে ইংল্যান্ডকে হারিয়ে আইসল্যান্ডের কোয়ার্টার ফাইনাল খেলা সবকিছুই কিছুটা চমকপ্রদ ঘটনা।

এবারের বিশ্বকাপেও নিশ্চয়ই কিছু ছোট দল নিজেদের ফুটবল কারিশমা দিয়ে চমকে দিবে ফুটবল ভক্তদের। এবারের বিশ্বকাপের চমক দেখানোর অন্যতম দাবীদার মরক্কো। রুক্ষ ফুটবল খেলে মধ্যপ্রাচ্যের এই দেশটি। শারীরিক গঠনে যথেষ্ট শক্তিশালী এই দলের ফুটবলাররা। ফলে মরক্কোর সাথে বেশ চ্যালেঞ্জের সাথে খেলতে হবে বড় দল গুলোর। বিশ্বকাপে অসাধারণ কোনো পারফরম্যান্স নেই এই দলটির। তবে এই বিশ্বকাপের পার্টি স্পয়লার হতে পারে মরক্কানরা।

মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরানের খেলার ধরন ও মরক্কোর মতই। ফলে বড় দলগুলোর বেশ রুক্ষ ফুটবলের মুখোমুখি হতে হবে। বড় দলদের যথেষ্ট চাপেই রাখবে মধ্যপ্রাচ্যের এই দলটি। নামে ভারে মরক্কো এবং ইরানের চেয়ে কিছুটা এগিয়ে ইকুয়েডার। তবে মঞ্চ যখন বিশ্বকাপ সেখানে ছোট দলের তকমা নিয়েই খেলতে হয় ইকুয়েডরের। তবে নিজেদের ডিসিপ্লিন ফুটবলের দ্বারা বড় দলগুলোকে বিপদে ফেলতে চাইবে দলটি। ইকুয়েডের হতে পারে নিজেদের গ্রুপের কালো ঘোড়া। ৬৪ বছর পর বিশ্বকাপের সুযোগ পাওয়া ওয়েলসের পক্ষেও যথেষ্ট আশাবাদী ফুটবল বিশ্ব।

এত বছর পর সুযোগ পাওয়া এ দলটির উপর কেন এত প্রত্যাশা প্রশ্ন জাগতেই পারে? তবে দলটির অধিনায়কত্ব রয়েছে সময়ের অন্যতম সেরা ফুটবলারদের একজন গ্যারেথ বেলের উপর। পাশাপাশি লম্বা সময় বিশ্বকাপ খেলতে না পারা ওয়েলসের এই তরুণ প্রজন্মের ফুটবলাররা যথেষ্ট প্রতিভাবান। কোয়ালিফায়ার রাউন্ড গুলোতেও যথেষ্ট আধিপত্যের সাথে ফুটবল খেলেছে দলটি। ফলে প্রত্যাশা করাই যায় এবারের বিশ্বকাপে কিছু চমক দেখাতেই পারে ওয়েলস। আর দলে যখন গ্যারেথ বেলের মতো বিশ্বমানের ফুটবলার তখন এতটুকু প্রত্যাশা তো করাই যায়।

বিশ্বকাপে এশিয়ার দুই দল কোরিয়া এবং জাপানের কাছ থেকেও ভালো কিছু প্রত্যাশা করছে এশিয়ান সমর্থকরা। জাপান ধারাবাহিকভাবে বিশ্বকাপ খেললেও তেমন কোন বড় অঘটন ঘটাতে পারেনি। অপরদিকে কোরিয়ান রিপাবলিকের এই দলটি বিগত সময়ের তুলনায় বেশ শক্তিশালী। তাই আশা করাই যায় বিশ্বকাপে ভালো কিছুই করবে এশিয়ান দলটি। বিশ্বকাপে সার্বিয়া এবং ঘানার পক্ষেও অঘটন ঘটানো সম্ভব।

গ্রুপ জি তে অবস্থান করা সার্বিয়ার তিন প্রতিপক্ষ ব্রাজিল ,ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। তিনটি দলের সাথেই প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফুটবল খেলার লক্ষ্য থাকবে দলটির। পাশাপাশি এক দুটি জয়ও যদি পাওয়া যায় তাতে মন্দ কি। গ্রুপ এইচে অবস্থান করা ঘানার গ্রুপে রয়েছে পর্তুগাল,উরুগুয়ে এবং কোরিয়া রিপাবলিক।

পর্তুগাল এবং উরুগুয়ের মধ্যে একটি বড় দলকে হারিয়ে নিশ্চিত ভাবেই সেরা ১৬র সমীকরণে কিছুটা প্রভাব ফেলতে চাইবে এই দলটি। বিশ্বকাপে সবসময় মজাদার কিছুই দেখতে পাওয়া যায়। এবারের বিশ্বকাপেও কিছু অঘটন ঘটুক এবং ছোট দলগুলো কিছু সুখ স্মৃতি সাথে নিয়ে ফিরুক এটাই চাওয়া। দিনশেষে ফুটবলের আনপ্রেডিক্টেবিলিটি টাইতো এর মূল সৌন্দর্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...