খেলোয়াড় নির্বাচনে যত ভুল ভারতীয়দের, অতি সন্ন্যাসীতে হচ্ছে গাজর নষ্ট
অর্জনের খাতাটা যাদের এতটা পরিপূর্ণ সেই ভারতীয়রাই কিনা সাম্প্রতিক সময় আইসিসি ইভেন্ট এলেই মুখ থুবড়ে পড়ে। ২০২১ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতীয়দের। পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে এবং টেস্ট সিরিজও হারে ভারত। তবে আবারো ঘুরে দাঁড়িয়ে ২০২২ বিশ্বকাপে সবাইকে ভালো কিছুরই স্বপ্ন দেখাচ্ছিলেন ভারতীয়রা। এশিয়া কাপ শুরু হতেই আবারও ছন্দপতন, ফাইনাল উঠতে ব্যর্থ মেন ইন ব্লু।
তবুও ফেবারেট হিসেবেই বিশ্বকাপ অভিযান শুরু করেছিল টিম ইন্ডিয়া। তবে এবার সেমিফাইনালে উঠলেও ইংল্যান্ড বাঁধাকে আর টপকাতে পারেনি টিম ইন্ডিয়া। এই বিশ্বকাপে ভারতের পারফরমেন্সের দিকে নজর দেওয়া গেলে খুব একটা সন্তোষজনক পারফরম্যান্স পাওয়া যাবে না। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ এক প্রকার হেরেই গিয়েছিল ভারত। অধিনায়ক রোহিত শর্মার মতে রান তাড়া করতে গিয়ে এক সময় খেলার বাইরে ছিটকে গিয়েছিল ভারত।
শুধু কোহলির অতিমাণবীয় পারফরমেন্সের কারণেই ম্যাচটি শেষ পর্যন্ত জিতে ম্যান ইন ব্লু। অর্থাৎ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভারত ভালো খেলেনি ভালো খেলেছে শুধুই বিরাট কোহলি। খর্বশক্তির নেদারল্যান্ডসের বিপক্ষে বেশ বড় ব্যবধানেই জিতে ভারতীয়রা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায় ভারতীয় দলকে। এমনকি বিশ্বকাপে ধুকতে থাকা বাংলাদেশের বিপক্ষেও প্রায় ম্যাচটি হেরে বসেছিল টিম ইন্ডিয়া।
বিরাট কোহলির ফেক ফিল্ডিং আম্পায়ারদের চোখ এড়ানোয় বেঁচে গিয়েছিল ভারত। তা না হলে পাঁচ রান জরিমানা হিসেবে পেতো বাংলাদেশে। দিন শেষে ওই পাঁচ রানেই জিতে ভারত। ভাগ্যের সহায়তায় কোনোভাবে সেমিফাইনালে উঠা ভারত ইংল্যান্ডের বিপক্ষে বাস্তবতার সম্মুখীন হয়। ১০ উইকেটের বিশাল ব্যবধানে ভারতকে নাস্তানাবুদ করে ফেলে ইংলিশরা। এখানে মূল প্রশ্ন এত এত ভালো ক্রিকেটার থাকার পরও বিশ্বকাপে এত সাধারণ পারফরমেন্স কেন করল ইন্ডিয়া?
উত্তর বেশ সহজ, নির্বাচকরা দলগঠনে বিন্দুমাত্র ধারাবাহিকতা দেখেননি। আইপিএল এর কারনে ভারতের পাইপলাইনে অজস্র প্লেয়ার রয়েছে। তার মানে এই নয় যে সবাইকেই জাতীয় দলে খেলিয়ে দিতে হবে। কোনো একটি নির্দিষ্ট প্লেয়ার দু এক ম্যাচে পারফর্ম করতে ব্যর্থ হলে তার পাশে না থেকে সাথে সাথেই অন্য কাউকে দিয়ে তাকে রিপ্লেস করা হতো। এছাড়াও বিভিন্ন সিরিজে বিভিন্ন দল পাঠিয়ে এক্সপেরিমেন্ট করতো টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকেরা।
ফলে দল হিসেবে খেলার সুযোগই পাইনি এই ক্রিকেটাররা। এছাড়াও পরিকল্পনার বড্ড অভাব দেখা গিয়েছে ভারতীয় নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট এর মধ্যে। বিগত বিশ্বকাপে আচমকাই আইপিএলে ভালো করা ভারুন চক্রবর্তীকে দলে নিয়ে আসে নির্বাচক মন্ডলী। দুই ম্যাচে খারাপ পারফর্ম করায় এরপরে জাতীয় দলের আশেপাশেও আসতে পারেনি এই ক্রিকেটার। বিশ্বকাপের আগে ৠিষভ পান্তকে ফিনিশারের জন্য তৈরি করার পর আচমকাই বিশ্বকাপের সময় তাকে বসিয়ে দিনেশ কার্তিককে দিয়ে ফিনিশিং করানো হয়।
এছাড়াও বোলিংয়ে তেমন কোনো গতিময় বোলারকে স্কোয়াডেই নেয়নি টিম ইন্ডিয়া। মোহাম্মদ সিরাজ, উমরান মালিকের মতো ক্রিকেটাররা নির্বাচকদের হাতে থাকলেও তাদের প্রয়োজন বোধ করেনি নির্বাচকমণ্ডলী। পরিকল্পনাহীনতা এবং নির্বাচনে অস্থিরতা দেখানোই মূলত কাল হয়েছে ভারতীয়দের জন্য। তাদের জন্য ঘুরে দাঁড়ানো তুলনামূলক বেশ সহজ, কারণ কোয়ালিটি ক্রিকেটার তাদের হাতেই রয়েছে। তবুও যথেষ্ট মানসম্মত ক্রিকেটার হাতে থাকার পরও বিশ্বকাপ জিততে না পারা সত্যিই খানিকটা বিস্ময়কর। এবং এই বিস্ময়কর ঘটনা ঘটানোর দায় দিন শেষে কোচ রাহুল দ্রাবিড়,টিম ম্যানেজমেন্ট এবং নির্বাচকদেরই নিতে হবে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
