| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ৩১ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৮ ১৭:০৭:০১
কাতার বিশ্বকাপের জন্য আর্জেন্টিনা ৩১ সদস্যের শক্তিশালী দল ঘোষণা

২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর, প্রতিপক্ষ সৌদি আরব। ফিফার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের এক সপ্তাহ আগ পর্যন্ত খেলোয়াড় তালিকা চূড়ান্ত করার সুযোগ পাবে দলগুলো। ইঞ্জুরিতে থাকা কয়েকজন খেলোয়াড়ের জন্য অপেক্ষা করতে শেষ সময়ের সুযোগটি নিচ্ছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

এরই মধ্যে তিনি যে ৩১ জনের দল জমা দিয়েছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনে সেখান থেকে একজন গোলরক্ষকসহ মোট ৫ জনকে কমিয়ে ফেলবেন তিনি।

মূলত কয়েকজনের ছোটখাটো চোট এবং ডিফেন্ডার ৯ জনের বদলে ৮ জন নিয়ে একজন বাড়তি মিডফিল্ডার বা ফরোয়ার্ড যোগ করবেন কি না—এই সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছেন আর্জেন্টাইন কোচ। তবে এরই মধ্যে গতকালই বেশ কয়েকজন খেলোয়াড়কে তিনি নিশ্চিত করেছেন তারা কাতারে যাচ্ছে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

যারা আছেন ৩১ জনের দলে-

গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, হেরেনিমো রুলি, ফ্রাঙ্কো আরমানি, হুয়ান মুসো

ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস তাগলিয়াফিকো, হুয়ান ফয়েত, ফাকুন্দো মেদিনা

মিডফিল্ডার : রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, জোভান্নি লো সেলসো, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, আলেহান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এজেকিয়েল পালাসিওস

ফরোয়ার্ড : থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ, আনহেল দি মারিয়া, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, আনহেল কোরেয়া, হোয়াকিন কোরেয়া ও নিকোলাস গঞ্জালেস।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...