| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আইপিএলের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়ে হবে কাড়াকাড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০৭ ১৫:১৭:০৫
আইপিএলের নিলামে বাংলাদেশের তিন ক্রিকেটারকে নিয়ে হবে কাড়াকাড়ি

লিটন দাস:

এ বারের বিশ্বকাপে খুব ভাল খেলেছেন লিটন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে তাঁর ইনিংস মুগ্ধ করেছে বিরাট কোহলিকেও। ম্যাচ শেষে বাংলাদেশের সাজঘরে গিয়ে লিটনকে নিজের ব্যাট উপহার দিয়ে এসেছেন কোহলি। শুরুতে নেমে বড় শট খেলার সহজাত দক্ষতা রয়েছে লিটনের। পেসারদের বিরুদ্ধে সামনের পায়ে খেলতে পারেন। উপমহাদেশের উইকেটেও সফল এই ডান হাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ১৩১৮ রান করেছেন লিটন। স্ট্রাইক রেট ১২৬.৪৮। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। অর্থাৎ, দলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসাবে রাখা যেতে পারে তাঁকে। এ বারের নিলামে তাঁর দিকে নজর রাখতে পারেন দলগুলি।

তাসকিন আহমেদ:বল হাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি নজর কেড়েছেন তাসকিন আহমেদ। তাঁর সতীর্থ মুস্তাফিজুর রহমান আইপিএলে খেললেও এ বারের বিশ্বকাপে মুস্তাফিজুরকে ছাপিয়ে গিয়েছেন তাসকিন। তাঁর গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটাররা। বিশ্বকাপে ৮টি উইকেট নিয়েছেন তাসকিন। নতুন বলে তাঁর উইকেট নেওয়ার দক্ষতার জন্য তাঁর দিকে নজর দিতে পারে আইপিএলের বেশ কিছু দল। ছোট ফরম্যাটের জন্য তাসকিন খুব ভয়ঙ্কর বোলার। কারণ, চার ওভারই একই গতিতে বল করতে পারেন তিনি। তা ছাড়া ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন তাসকিন। সেটাও নজরে থাকবে দলগুলির।

সাকিব আল হাসান:এ বারের বিশ্বকাপ ভাল যায়নি সাকিবের। কিন্তু তাঁর দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ব্যাট হাতে রান না পেলেও বল হাতে খুব একটা খারাপ খেলেননি তিনি। গত কয়েক বছরে আইপিএলে ধারাবাহিক ভাবে খেলা সাকিব এ বার দল পাননি। কিন্তু দলের ফাঁক ভরাট করার জন্য তাঁর দিকে তাকাতে পারে দলগুলি। সাকিবের মতো অলরাউন্ডার যে কোনও দলের অন্যতম প্রধান ভরসা

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...