| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

তাসকিনকে শুরুর চার ওভার করানোটাই কি কাল হয়েছে সাকিবের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ২১:৫০:৫৭
তাসকিনকে শুরুর চার ওভার করানোটাই কি কাল হয়েছে সাকিবের

জরুরী ছিল নিজের সামর্থ্যের প্রমাণ নিজের কাছে দেওয়ার। যা হয়তো বেশ ভালোভাবেই দিয়েছেন ক্রিকেটাররা। ম্যাচ হারলেও দর্শকরা দলের উপর হতাশ এমনটা ঠিক বলা যাবে না। তর্ক সাপেক্ষে বিশ্বের সেরা টি টোয়েন্টি দলের বিপক্ষে শেষ বল পর্যন্ত লড়াই করেছে সাকিব বাহিনী। এটাই বা কম কি? তবে সব মিলিয়ে বেশ ভালো ক্রিকেটই উপহার দিয়েছেন টাইগাররা।

লিটনের ২৭ বলে ৬০ রানের ইনিংসটি এক অর্থে অসাধারণ। বাংলাদেশী ব্যাটসম্যানরা অস্ট্রেলিয়া কিংবা ইংলিশ ব্যাটসম্যানদের মতো ইনিংস খেলতে পারেন না এই উক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে লিটনের এই ইনিংসটি। ২১ বলে হাফ সেঞ্চুরি করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ডও গড়েন এই উইকেট কিপার ব্যাটসম্যান। মিডল অর্ডার থেকে একটু সাপোর্ট পেলেই হয়তো ভিন্ন এক গল্পই লেখা যেত। দিনশেষে পাঁচ রানের ছোট্ট একটি ব্যবধানে ম্যাচটি হেরেছে বাংলাদেশ।

২৫ বলে ২১ রান করা নাজমুল হোসেন শান্ত ৫ টি রান বেশি করলেই তা পুষিয়ে যেত। কিংবা লিটন কুমার দাস আরেকটি ওভার ক্রিজে থাকলেই এই ব্যবধানটা থাকত না। দু একটি ছোটখাটো হিসেবে মিললেই ম্যাচের ফল ভিন্ন হতো। তবে এসব বাদে তাসকিনকে একটু অন্য ভাবে ব্যবহার করলেও হয়তো ম্যাচের প্রেক্ষাপট ভিন্নই হতে পারতো। এই বিশ্বকাপে এক কথায় অসাধারণ অধিনায়কত্ব করেছেন সাকিব। তবে আজকের ম্যাচে তাসকিনকে সাত ওভারের মধ্যে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটি অনেকেই ভালো চোখে দেখেননি।

ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে হার্শা ভোগলে তাসকিনকে প্রথম সাত ওভারের মধ্যেই কেন শেষ করে দেওয়া হয়েছে এ প্রশ্ন করলে সাকিব বলেন"ইন্ডিয়ান টপ অর্ডার কতটা শক্তিশালী তা আমরা সবাই জানি। তাসকিন আমার সেরা বোলার, আমি চেয়েছিলাম তাসকিন আমাকে শুরুর দিকেই যেন উইকেট গুলো এনে দেয়। দুর্ভাগ্যজনকভাবে সে উইকেট নিতে ব্যর্থ হলেও অসাধারণ ইকনোমিতে বোলিং করেন"।

চার ওভারে মাত্র ১৫ রান দেওয়া তাসকিনকে ডেথ ওভারে বোলিং করানো হলে রান আরেকটু কম হতো কিনা এই প্রশ্ন রয়ে যাবে। কেননা ডেথ ওভারে বল করা দুই বোলার হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম যথাক্রমে ৪৭ এবং ৫৭ রানে নিজেদের চার ওভারের কোটা শেষ করেন। ওভার প্রতি প্রায় ১১.৭৫ করে রান দিয়েছেন হাসান মাহমুদ।

শরিফুল তো হাসানের চেয়েও খরচে ছিলেন, ওভার প্রতি ১৪.২৫ গড়ে রান দিয়েছেন এই বাঁহাতি পেসার। অর্থাৎ এই দুজনের খুরুচে বোলিংয়েই ম্যাচ থেকে অনেকটুকু ছিটকে গিয়েছে বাংলাদেশ। প্রশ্ন হয়তো রয়েই যাবে তাসকিনের দুটি ওভার যদি পরের জন্য রেখে দেওয়া যেত তাহলে ভারতের স্কোর আরেকটি কম হতো কিনা?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...