| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

আজকের বাংলাদেশ-ভারতের ম্যাচ পরিতক্ত হলে সেমিফাইনালের সমীকরণ যেমন হবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ নভেম্বর ০২ ১২:৩৭:৩৮
আজকের বাংলাদেশ-ভারতের ম্যাচ পরিতক্ত হলে সেমিফাইনালের সমীকরণ যেমন হবে

এখানেই আজ স্থানীয় সময় সন্ধ্যায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। সমস্যা হলো, আগামীকাল বুধবার সন্ধ্যার দিকেও অ্যাডিলেডে বৃষ্টির আশঙ্কা আছে।

কোনোভাবে বৃষ্টির কারণে যদি সেই ম্যাচ ভেস্তে যায়, তাহলে গ্রুপ-২ থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ের সব হিসাব ফের বদলে যাবে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবারও অ্যাডিলেডে তুমুল বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৬০ শতাংশ।

সর্বোচ্চ দুই মিলিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার বেগে হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলে দুই দলই ১ পয়েন্ট করে পাবে। সে ক্ষেত্রে গ্রুপ টেবিলে দুই দলেরই পয়েন্ট হবে ৫ করে।

৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ-২-এর শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। এর পরের দুই অবস্থানে আছে যথাক্রমে ভারত ও বাংলাদেশ। উভয় দলের সমান ৪ পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে আছে টাইগাররা।

সাকিবদের রান রেট যেখানে -১.৫৩৩, সেখানে ভারত +০.৮৪৪ রান রেট নিয়ে এগিয়ে আছে। বুধবারের ম্যাচ পরিত্যক্ত হলেও ভারত পরের ম্যাচে পাবে জিম্বাবুয়েকে। সেটা জিতলেই তাদের সেমিফাইনাল নিশ্চিত। আর বাংলাদেশের পরের ম্যাচ কঠিন প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে। যারা ইতিমধ্যে সেমির লড়াই থেকে ছিটকে গেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...