| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বিপক্ষে ভারতের দল ঘোষণা নেই বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ৩১ ২২:০৯:৩১
বাংলাদেশ বিপক্ষে ভারতের দল ঘোষণা নেই বুমরাহ

তবে দুই ফরম্যাটেই জায়গা পাননি আহত জসপ্রিত বুমরাহ। রজত পতিদার, রাহুল ত্রিপাঠি এবং ইয়াস দয়ালের মতো আইপিএল তারকা খেলোয়াড়রা ভারতের ওডিআই দলে জায়গা পেয়েছেন।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা কেএস ইন্ডিয় বিরাট কোহলি-রোহিত শর্মার সঙ্গে টেস্ট দলে খেলার সুযোগ পেয়েছে। ওয়ানডে দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ। আগামী ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারত-বাংলাদেশের মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজ শুরু হবে চট্টগ্রামে। ১৪-১৮ ডিসেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচের পর দুই দলই ঢাকায় ফিরবে।

এরপর ২২-২৬ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। ম্যাচ শেষ হওয়ার পরদিনই ভারতীয় দল বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে।

বাংলাদেশ-ভারত সিরিজের ওয়ানডে ম্যাচগুলো আইসিসি সুপার লিগের অংশ নয়। তবে টেস্ট ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। বিসিবি এখনো ম্যাচ শুরুর সময় ঘোষণা করেনি।

ওডিআই দল-

রোহিত শর্মা (অধিনায়ক) শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত, ইশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, ইয়াস দয়াল এবং . দীপক চাহার

টেস্ট দল-

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ঋষভ পান্ত, কেএস ভরথ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং উমেশ। .

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...