শুরুতেই তাসকিনের বল, মোস্তাফিজের হাতে দেখুন সর্বশেষ স্কোর
রোববার ০ অক্টোবর ব্রিসবেনের গ্যাবায় দুই দলের সুপার টুয়েলভে ‘গ্রুপ ১’র গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সকাল ৯ টায়।
টি-২০ বিশ্বকাপের আগের ম্যাচ থেকে একাদশে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জায়গায় ইয়াসির আলীকে দলে ফেরানো হয়েছে। অন্যদিকে এই ম্যাচে জিম্বাবুয়েও একটি পরিবর্তন এনেছে তাদের একাদশে। লুক জংওয়ের জায়গায় একাদশে ফিরেছেন পেসার টেন্ডাই চাতারা।
টি -২০ বিশ্বকাপের এই মঞ্চে এবারই প্রথম জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে এই জিম্বাবুয়ে দলই বাংলাদেশের সবচেয়ে নিয়মিত প্রতিপক্ষ। এছাড়া গ্যাবার মাঠে এটিই হবে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ।
এখন পর্যন্ত টাইগাররা সর্বোচ্চ ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। যেখানে সর্বোচ্চ ১২টি জয় এসেছে সাকিবদের, বিপরীতে ৭ ম্যাচে হেরেছে। সেদিক থেকে বিশ্বকাপে দলটার বিপক্ষে ‘অভিষেক’ ম্যাচে বাংলাদেশ দলেরই পরিষ্কার ফেবারিট থাকার কথা। তবে সবশেষ দেখায় সিরিজ কিন্তু জিতেছে আফ্রিকার দলটিই।
এই ম্যাচে মাঠে নামার আগে সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে নিজেদের বৃহত্তম পরাজয় বরণ করে বাংলাদেশ। তবে জিম্বাবুয়ে তাদের সর্বশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ১ রানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ স্কোর বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেন। জিম্বাবুয়ের সামনে টার্গেট ১৫১ রানের। জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ১ ওভারে ১ উইকেট হারিয়ে ৫ রান সংগ্রহ করেন।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মোসাদ্দেক হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: রেজিস চাকাভা (উইকেটকিপার), ক্রেইগ আরভিন (অধিনায়ক), শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাধভেরে, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভানস ও রিচার্ড নাগারভা।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৫ হাজার ৪৮২ টাকা
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- ২০০MP ক্যামেরা ও ৩.৫x পেরিস্কোপ জুমে আসছে Realme 17 Pro+
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- ভ্যাপসা গরম কবে কাটবে, মিলল আবহাওয়ার পূর্বাভাস
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- রোববার যেসব এলাকায় ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
