থামলো রুশো ঝড় জিততে হলে বাংলাদেশ কে করতে হবে ২০৬ রান
ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ২৭ ১১:১৬:০৮
১৯তম ওভারে থামলো রাইলি রুসোর দুর্দান্ত ইনিংস। ৫৬ বলে ৭ চার ও ৮ ছয়ে ১০৯ রান করে লিটন দাসের ক্যাচ হলেন তিনি।
৮৮ রানে জীবন পাওয়া রুসোর সেঞ্চুরি রাইলি রুসো শুরু থেকে চড়াও হন। ৩০ বলে হাফ সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যান আর ২২ বল খেলে শতকে পৌঁছান। ১৭তম ওভারে ৫২ বলে সাতটি করে চার ও ছয়ে টানা দ্বিতীয় টি-টোয়েন্টি সেঞ্চুরি মারলেন তিনি। এর আগে ৪ অক্টোবর ইন্দোরে ভারতের বিপক্ষে একশর দেখা পেয়েছিলেন রুসো।
