| ঢাকা, শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩

রোনালদোর ৭০০ গোলের রাতে জয় পেয়েছে তার দল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ১০ ১১:৫৩:০৬
রোনালদোর ৭০০ গোলের রাতে জয় পেয়েছে তার দল

ক্যারিয়ারে একের পর এক অর্জনের মুকুট পরা রোনালদো এবার নাম লেখালেন আরেক ইতিহাসে। ক্লাব ফুটবলে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন পর্তুগিজ মহাতারকা।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন খুদেরাজ লিওনেল মেসি।

২০০২-০৩ মৌসুমে রোনালদো তার প্রথম গোলটি করেছিলেন স্পোর্টিং লিসবনের হয়ে। ৭০০ গোলের ৫টি লিসবনের জার্সিতে। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল ১৪৪টি।

রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোনালদোই করেন দলের জয়সূচক গোলটি। তাতে এভারটনকে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

গুডিসন পার্কে ৫ মিনিটের মাথায়ই পিছিয়ে পড়েছিল ইউনাইটেড। বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে ডেভিড দা গিয়াকে পরাস্ত করেন ইয়বি।

তবে সেই গোল শোধ করতে বেশি সময় নেয়নি ইউনাইটেড। ১০ মিনিট পরই মার্শালের পাস থেকে বাঁ পায়ের শটে সমতা ফেরান ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যান্থোনি।

২৯ মিনিটে ইনজুরির কারণে উঠে যান মার্শাল, এরিক টেন হাগ বদলি হিসেবে নামান রোনালদোকে। সেই রোনালদোই লিড এনে দেন ইউনাইটেডকে। বিরতির ঠিক আগে ৪৪ মিনিটে কাসেমিরোর পাস থেকে বাঁ পায়ের নিচু শটে ইদিহাসগড়া গোলটি করেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

দ্বিতীয়ার্ধে দুই দলই গোল বাড়ানোর চেষ্টা করেছে। তবে সম্ভব হয়নি। সুযোগ ছিল ইউনাইটেডের আরও একটি। তবে নির্ধারিত সময়ের ৯ মিনিট আগে মার্কাস রাশফোড বল জালে জড়ালেও হ্যান্ডবল চেক করে সে গোল বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়েন রোনালদোরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা, ৩২ দলের লক্ষ্যে এগোচ্ছে আইসিসি

নিজস্ব প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপকে আরও বৈশ্বিক ও প্রতিযোগিতামূলক করে তুলতে বড় পরিকল্পনা হাতে নিয়েছে আন্তর্জাতিক ...

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

১৫ ওভারের খেলা শেষ; জিম্বাবুয়ে বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে চলমান ম্যাচে টসে জিতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। ১৫.৬ ওভার শেষে ...

ফুটবল

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬। টুর্নামেন্টকে ...

নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন আরও দুই তারকা

নেইমারের পর ব্রাজিলকে বিদায় বললেন আরও দুই তারকা

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপ থেকে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিল জাতীয় দলে শুরু হচ্ছে বড় পরিবর্তনের অধ্যায়। ...