| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

জানা গেল পুজার আমেরিকা যাওয়ার আসল কারন

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ২০:৫৪:১৫
জানা গেল পুজার আমেরিকা যাওয়ার আসল কারন

গত রোববার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আলোক হাসান পরিচালিত ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ের সময় তোলা তিনটি ছবি পোস্ট করেছেন নায়িকা। ক্যাপশনে লিখেছেন, ‘ডাবিং, নাকফুল।’ সঙ্গে যুক্ত করেছেন ভিক্টরি সাইনের ইমোজি।

এর আগে, যুক্তরাষ্ট্রে যাওয়াসহ নানা কারণে কয়েক দিন ধরেই সংবাদের শিরোনামে এই নায়িকা। ভিসা পাওয়া নিয়েও হয়েছে নানা গুঞ্জন। এবার ওই গুঞ্জনে জল ঢাললেন চলচ্চিত্র প্রযোজক মিজানুর রহমান। কারণ, তিনিই পূজার ভিসার নেপথ্যে কাজ করেছেন।

‘নায়ক’ সিনেমার প্রযোজক মিজানুর রহমান পূজার আমেরিকা যাওয়ার পুরো বিষয়টি তদারকি করেছেন। শুধু তাই নয়, ভিসার জন্য এই নির্মাতার বাসার ঠিকানাও ব্যবহার করেছেন পূজা। মিজানুর রহমান নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

মিজানুর রহমান বলেন, পূজা আমেরিকায় এক মাসের জন্য যাবেন।আমেরিকা যাওয়ার বিষয়ে আমিই সহযোগিতা করেছি। পূজা এ বছরের ২০ নভেম্বর তুরস্ক হয়ে আমেরিকা যাবেন। ২১ ডিসেম্বর ঢাকায় ফিরবে। মঙ্গলবার (৪ অক্টোবর) টিকিট কনর্ফাম করেছি। বিষয়টি নিয়ে নানা রকম গুজব ও বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এতে পূজা মানসিকভাবে ভেঙে পড়েছে। তাই আর বিভ্রান্তি না করার অনুরোধ থাকল সবার প্রতি।

এদিকে শুক্রবার (৭ অক্টোবর) মুক্তি পেতে যাচ্ছে পূজা অভিনীত সিনেমা ‘হৃদিতা’। কথাসাহিত্যিক আনিসুল হকের উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমাটি নির্মাণ করেছেন যুগল নির্মাতা ইস্পাহানি ও আরিফ জাহান। ২০১৯-২০ অর্থ বছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া সিনেমাটিতে পূজার নায়ক এ বি এম সুমন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...