| ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ফিফা বিশ্ব কাপ থাকছেন নোরা ফাতেহী

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ২০:০৩:২২
ফিফা বিশ্ব কাপ থাকছেন নোরা ফাতেহী

পিঙ্কভিলার এক প্রতিবেদন অনুসারে, আগামী ডিসেম্বরে ফিফা বিশ্বকাপে ভারতের প্রতিনিধিত্ব করবেন নোরা ফাতেহি। এর আগে ফিফার আয়োজনে পারফর্ম করেছেন জেনিফার লোপেজ, শাকিরা ও পিটবুলের মতো তারকারা। ফলে নোরার জন্য বিরাট অর্জন হতে যাচ্ছে এটি।

এখানেই শেষ নয়, ফিফা অ্যান্থেম বা মূল সংগীতেও থাকছেন নোরা ফাতেহি। ওই গানের ভিডিওতে নাচের পাশাপাশি কণ্ঠও মেলাবেন আবেদনময়ী এই নৃত্যশিল্পী। গানটি প্রযোজনা করছে ‘রেডওয়ান’; যারা এর আগে ফিফার জন্য শাকিরার গাওয়া ‘ওয়াকা ওয়াকা’ ও ‘লা লা লা’ গানগুলো প্রযোজনা করেছিলো। নতুন গানটির শেষ ভাগে নোরাকে হিন্দিতেও গাইতে শোনা যাবে।

উল্লেখ্য, নোরা ফাতেহি মূলত কানাডার নাগরিক। শোবিজে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন নিয়ে মুম্বাই আসেন। বেশ কয়েকটি বড় সিনেমায় কাজ করলেও প্রথম দিকে পরিচিতি পাননি নোরা। তাকে খ্যাতি এনে দেয় ২০১৮ সালের ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানটি। সে সময় ইন্টারনেট দুনিয়ায় ঝড় তুলেছিলো এই গান।

এরপর ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘পাচতাওগে’, ‘গারমি’, ‘কামারিয়া’, ‘ড্যান্স মেরি রানি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় গানে পারফর্ম করেছেন নোরা। সবগুলো গানেই তার নাচ দর্শকের মন জয় করেছে। এবার আন্তর্জাতিক মঞ্চে নিজের নৃত্যশৈলি উপস্থাপন করতে চলেছেন তিনি।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপ হলো পৃথিবীর সবচেয়ে বড় আয়োজন। প্রতি চার বছর পর অনুষ্ঠিত হয় ফুটবলের এই যজ্ঞ। এবার অনুষ্ঠিত হচ্ছে কাতারে। আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর শেষ হবে আয়োজনটি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: লাইভ দেখুন এখানে

ব্রাজিল ০-১ অস্ট্রেলিয়া আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কঠিন পরিস্থিতিতে পড়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। টাউনসভিলের কুইন্সল্যান্ড ...