| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ১৮:০৯:২৯
প্রথম ম্যাচে অনিশ্চিত সাকিব

আগেই জানা গিয়েছিল, ৬ তারিখের আগে সাকিবের দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা খুব কম। জাগো নিউজের প্রতিবেদনে বিস্তারিত ব্যাখ্যা দিয়েই খবর ছাপা হয়, ত্রিদেশীয় সিরিজের আগেও জাতীয় দলের সঙ্গে অনুশীলন করা হবে না অধিনায়ক সাকিবের।

বুধবার বিকেলে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ খবরই জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একইসঙ্গে জানানো হয়েছে ভিসাজনিত ঝামেলায় পড়েই মূলত সময়মতো দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি সাকিবের। যে কারণে ঠিক ম্যাচের আগের দিনই নিউজিল্যান্ড পৌঁছাচ্ছেন সাকিব।

পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে বিসিবি জানিয়েছে, মঙ্গলবারই নিউজিল্যান্ড গিয়ে পৌঁছানোর কথা ছিল সাকিবের। সে লক্ষ্যে গত ২ অক্টোবর লস অ্যাঞ্জেলস থেকে তাহিতি হয়ে বিমান ভ্রমণের পরিকল্পনা ছিল টাইগার অধিনায়কের। কিন্তু ট্রানজিট ভিসায় ঝামেলা দেখা দেয়।

যে কারণে সেদিন আর লস অ্যাঞ্জেলস থেকে বিমানে ওঠা হয়নি সাকিবের। এজন্যই মূলত পিছিয়ে গেছে সাকিবের নিউজিল্যান্ড যাওয়ার সময়। পুনরায় মঙ্গলবার লস অ্যাঞ্জেলস থেকে নিউজিল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছেন সাকিব। দীর্ঘ ভ্রমণ শেষে বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...