| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়ক হয়েই ভারত যাচ্ছেন মিথুন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৫ ১৫:২৯:১৫
অধিনায়ক হয়েই ভারত যাচ্ছেন মিথুন

মূলত সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে চলতি মাসে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ‘এ’ দলের। কিন্তু আর্থিক সমস্যার কারণে সিরিজটি স্থগিত করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ফলে তামিলনাড়ু একাদশের বিপক্ষে এই সিরিজটি আয়োজন করা হচ্ছে। যার জন্য আজ বুধবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই দলে ফিরেছেন নেতৃত্ব হারানো ও টেস্ট দল থেকে বাদ পড়া মুমিনুল হক। টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদও আছেন এই সফরে।

আগামী রোববার চেন্নাইয়ে যাবে বিসিবি একাদশ। প্রথম চারদিনের ম্যাচটি আগামী বুধবার থেকে, পরেরটি ১৯ অক্টোবর থেকে। একদিনের ম্যাচের সিরিজ শুরু হবে ২৭ অক্টোবর। পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর।

চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।

একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড:

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরি, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

৩৫ মিনিটে ১ গোলে এগিয়ে গেলো ব্রাজিল, Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে এগিয়ে রয়েছে ব্রাজিল। খেলার ৩৫ মিনিট শেষ ...