| ঢাকা, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

টেস্ট থেকে অবসর নিলেন মইন আলী

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০৪ ১২:২৭:২২
টেস্ট থেকে অবসর নিলেন মইন আলী

২০১৪ সালে টেস্ট অভিষেক হওয়ার পর ৬৪ ম্যাচে ২৮.২৯ গড়ে ২৯১৪ রান করেছেন মঈন এবং উইকেট নেন ১৯৫টি।

৩৫ বছর বয়সী মঈন গত বছর সেপ্টেম্বরে ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। কিন্তু গত জুনে ম্যাককালাম লাল বলের ক্রিকেটে তার ফেরার ইঙ্গিত দেন।

ইংল্যান্ডের পরের টেস্ট অ্যাসাইনমেন্ট পাকিস্তানের মাটিতে, তিন ম্যাচের সিরিজ খেলবে তারা ডিসেম্বরে। কিন্তু মঈন পরিষ্কার জানিয়ে দিলেন, তিনি আর ফিরবেন না।

সোমবার ডেইলি মেইল-এ এক কলামে এই কথা জানান মঈন, ‘বাজের (ম্যাককালাম) সঙ্গে আমার সৎ কথোপকথন হয়েছে। আরেকটি মাসের জন্য হোটেলে আটকে থাকা ও সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার মতো অবস্থা নিজের মধ্যে দেখছি না।’

তিনি আরও লিখেছেন, ‘বাজ আমাকে ফোন করেছিল, অনেক লম্বা আলাপ হয়েছে। আমি বলেছি ‘দুঃখিত, আর না।’ সে বুঝেছে এবং অনুভূতি জানে। টেস্ট ক্রিকেট অনেক পরিশ্রমের। আমি ৩৫ এ এবং অন্য কিছু দেওয়ার আছে।’

সিদ্ধান্ত পাল্টে ভোগান্তিতে পড়তে চান না মঈন, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করতে চাই এবং সিদ্ধান্ত পাল্টে ফেলে আমার সেরাটা দিতে সংগ্রাম করা ঠিক হবে না। আমার ক্যারিয়ারের এই দিকটার দরজা বন্ধ করার সময় এখন। ইংল্যান্ডের জন্য ৬৪ টেস্ট খেলা একটি দারুণ সুযোগ এবং স্বপ্ন পূরণ হয়েছে।’

সম্প্রতি ইনজুরি আক্রান্ত জস বাটলারের অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন মঈন এবং তারা সিরিজ জেতে ৪-৩ এ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...