অবিশ্বাস্য ভাবে শেষ হলো বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচ, জেনে নিন ফলাফল
যার ফায়দা তুলেছে পাকিস্তান। বাংলাদেশকে অল্পতে আটকে দেয়ার পর সিদরা আমিনের দারুণ ব্যাটিংয়ে ৯ উইকেটের বড় জয় পেয়েছে পাকিস্তান।
সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে জয়ের জন্য মাত্র ৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মুনিবা আলি এবং সিদরা। আগের দিন রুমানা আহমেদ জানিয়েছিলেন, স্পিনে পাকা পাকিস্তানকে স্পিনার দিয়েই ঘায়েল করতে চায় বাংলাদেশ। অনুমেয়ভাবে সালমা খাতুনকে দিয়েই পাকিস্তানকে আক্রমণ করে স্বাগতিকরা। সর্বশেষ কয়েক ম্যাচে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেও এদিন পাওয়ার প্লেতে সাফল্য পাননি সালমা।
উল্টো ডানহাতি এই অফ স্পিনারের ওপর চড়াও হন সিদরা। সালমার করা ইনিংসের প্রথম ওভারেই দুই চারে ১৩ রানে নেয় পাকিস্তান। এরপর সানজিদা আকতার মেঘলা কিংবা নাহিদা আকতাররা আঁটসাঁট বোলিং করার চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। মুনিবাকে আটকে রাখতে পারলেও অপর প্রান্তে দ্রুত রান তোলায় ব্যস্ত ছিলেন সিদরা।
যদিও তাদের দুজনের জুটি পঞ্চাশ ছোঁয়ার আগে বাংলাদেশকে উইকেট এনে দেন সালমা। ডানহাতি এই অফ স্পিনারের বলে শামিমা সুলতানার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৯ বলে ১৪ রান করা মুনিবা। এরপর অধিনায়ক বিসমাহ মারুফকে সঙ্গে নিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন সিদরা। ডানহাতি এই ওপেনার শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৩৬ রানে। তিনে নামা বিসমাহ অপরাজিত ছিলেন ১২ রানে।
এর আগে পাকিস্তানের বোলিং লাইনআপের সামনে মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৪৯ রানের ইনিংস খেলে ম্যাচ সেরা হওয়া শামিমা সুলতানা এদিন ফিরেছেন প্রথম ওভারেই। দিয়ানা বেগের বোল্ড হয়ে এক রানে সাজঘরে ফেরেন শামিমা। পরের ওভারের শেষ বলে আউট হয়েছেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি।
স্পিনার সাদিয়া ইকবালকে উইকেট দিয়ে এসেছেন ডানহাতি এই ব্যাটার। চারে নেমে মাত্র ১ রানে আউট হয়েছেন রুমানা আহমেদ। ৩ রানে ৩ উইকেট হারানোর পর নিগার সুলতানা ও লতা মন্ডল মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। তবে তাদের জুটি বড় হতে দেননি নিদা দার। লেগ বিফোরের ফাঁদে পড়ে লড়া ফিরেছেন ১২ রানে।
লতার ফেরার পর দ্রুতই আউট হয়েছেন নিগার সুলতানা। নিদার বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ার আগে ১৭ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। শেষ দিকে সালমা খাতুনের অপরাজিত ২৪ রানের সুবাদে ৭০ রানের পুঁজি পায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন দিয়ানা ও নিদা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৭০/৮ (২০ ওভার) (সালমা ২৪*, নিগার সুলতানা ১৭, লতা ১২; দিয়ানা ২/১১, নিদা ২/১৯)
পাকিস্তান: ৭২/১ (১২.২ ওভার) (সিদরা ৩৬*, মুনিবা ১৪, বিসমাহ ১২*; সালমা ১/২৭)
আপনার জন্য নির্বাচিত নিউজ
- মার্কশিটসহ এসএসসি পরীক্ষার ফল দেখুন এক ক্লিকে
- প্রতিদিনের ব্যবহারে Honda SP 125 কেন এত জনপ্রিয়
- ১০ থেকে ১৬ আগস্ট: এক সপ্তাহে আসছে ৫ নতুন স্মার্টফোন
- ৭,৫০০mAh ব্যাটারির Redmi 17 আনল Xiaomi, দাম কত
- ইন্টার মায়ামি বনাম মন্তের ম্যাচ; সরাসরি যেভাবে দেখবেন
- মালয়েশিয়ায় যেতে বাংলাদেশিদের আবেদন শুরু, অগ্রাধিকার পাবেন যারা
- Bajaj Pulsar N160 S ও N160 SS লঞ্চ, থাকছে ৪-ভালভ ইঞ্জিন ও TFT ডিসপ্লে
- Xiaomi launches Redmi 17, থাকছে ৭,৫০০mAh ব্যাটারি ও ১২০Hz ডিসপ্লে
- প্রকাশ হল এসএসসি পরীক্ষার ফল; একক্লিকে ফল দেখুন এখানে
- ৭৫০০mAh ব্যাটারি নিয়ে বাজারে এলো Redmi 17 5G ও 4G
- SSC Result 2026: ফল দেখুন এখানে
- iQOO Z11-এ থাকছে ৬.৮৩ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে, থাকছে সরু ফ্রেম
- Bajaj Pulsar N160 S: দাম, ইঞ্জিন, ফিচার ও স্পেসিফিকেশন
- Yamaha MT-15 V2 2026: নতুন ৬ রঙে আরও আকর্ষণীয় স্পোর্টস বাইক
- ২ লাখ টাকার মধ্যে বাংলাদেশে ১০টি জনপ্রিয় বাইক, দাম ও মাইলেজ
