| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

মেসি এমবাপ্পে তে খুশি নন তাদের কোচ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ অক্টোবর ০২ ১৯:৩৮:৩১
মেসি এমবাপ্পে তে খুশি নন তাদের কোচ

মেসির সঙ্গে আরেক গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। তাতে নিসের বিপক্ষে পিএসজি জয় পেয়েছে ২-১ ব্যবধানে। কিন্তু তাতে পুরোপুরি মন ভরেনি কোচ ক্রিস্তফ গালতিয়ের।

মূলত দুই অর্ধে পিএসজিকে পুরোপুরি ছন্দে না পাওয়ার হতাশা কোচের। এর জন্য আন্তর্জাতিক বিরতিকে দায়ী করছেন কোচ। তিনি বলেছেন, ‘অনেক খেলোয়াড় ভ্রমণ করে এসেছে এবং অনেক সময় মাঠেও কাটিয়ে এসেছে। আন্তর্জাতিক বিরতির পর এই ধরনের ম্যাচে এমনটা সব সময় হয়ে থাকে। উজ্জীবিত হয়ে শুরু করতেই আমি এমন একাদশ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পাশাপাশি আমার খেলোয়াড়েরা যাতে এই স্কোয়াডের অংশ হতে পারে, সেই চেষ্টাও ছিল। খুব বেশি সুযোগ তৈরি না হলেও প্রথমার্ধে ভালো খেলেছি আমরা।’

এর পর দ্বিতীয়ার্ধে কিছুটা ব্যাকফুটে থাকার কথা জানি গালতিয়ের বলেছেন, ‘বিরতির পর আমরা কিছুটা গতি হারিয়ে ফেলি। খেলায় প্রাণ, ছন্দ আর তীব্রতা ছিল না। এর ফলে আমরা নিসকে সুযোগ করে দিই, তারা ভালো একটি ম্যাচ খেলেছে। বল পেতেও কষ্ট হচ্ছিল, চ্যালেঞ্জগুলোও জিততে পারছিলাম না আমরা। যেভাবে খেলা উচিত ছিল, ঠিক সেভাবে খেলতে পারছিলাম না।’

নিসের বিপক্ষে ফ্রি-কিক থেকে চোখ জুড়ানো গোল উপহার দেন মেসি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে ফ্রি-কিকে আর্জেন্টাইন তারকার বাঁ পায়ের শট রক্ষণ দেয়ালের ওপর দিয়ে কোনাকুনি জালে জড়ায়। ঠেকানো তো দূরে পুরো স্তব্ধ হয়েছিলেন নিসের কোচ কাসপের স্মাইকেল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...