| ঢাকা, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

এক ম্যাচে তিনবার এই অভিজ্ঞতা হলো মেসির

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৮ ১৫:২০:৪৯
এক ম্যাচে তিনবার এই অভিজ্ঞতা হলো মেসির

যেমনটা দেখা গেল আজ বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত আর্জেন্টিনা-জ্যামাইকা প্রীতি ম্যাচে। ভক্তদের এভাবে মাঠে ঢুকে পড়া মূলত লিওনেল মেসিকে উদ্দেশ্য করেই। মেসির অটোগ্রাফ, সেলফি কিংবা একটু স্পর্শ করা—এসবই ছিল ভক্তদের লক্ষ্য।

এর ঝুঁকির দিকও অবশ্য কম নয়। খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবেই এমন ঘটনা নিয়ে সতর্ক অবস্থায় থাকতে হয় নিরাপত্তারক্ষীদের।

জ্যামাইকার বিপক্ষে ম্যাচে নিরাপত্তাবলয় ভেদ করে তিন মেসিভক্তের মাঠে ঢুকে পড়া নিয়ে সমালোচনাও হচ্ছে বেশ। অনেকে নিউ জার্সির রেড বুলস অ্যারেনার নিরাপত্তাব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সমর্থকেরা যেকোনো খেলার প্রাণ। খেলোয়াড়েরাও ভক্ত-সমর্থকদের বেশ গুরুত্ব দিয়ে থাকেন। জনসমক্ষে অনেক সময় ভক্তদের আবদারও মেটাতে দেখাতে যায় তারকাদের। তবে মাঠে এমন বিড়ম্বনা অনেক সময় বিরক্তি ও উদ্বেগের কারণও হয়ে দাঁড়ায়।

বিশ্বকাপ সামনে রেখে এই প্রীতি ম্যাচের আগে ফ্লু ও ঠান্ডা-জ্বরে ভোগা মেসির খেলা নিয়েই ছিল সংশয়। দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মেসিকে ঠিকই মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। ৩৫ মিনিট মাঠে থেকে ২ গোল করে সব আলো নিজের দিকে টেনেও নেন ‘এলএম টেন’।

আর এ সময়ের মধ্যেই আকস্মিকভাবে এক দর্শক নিরাপত্তাবলয় ভেদ করে মাঠে ঢুকে পড়েন। এক হাতে মুঠোফোন ধরে সোজা এগোতে থাকেন মেসির দিকে। একপর্যায়ে মেসির কাছাকাছি গিয়ে সেই ভক্ত পিছলে পড়েন এবং পাঁচ নিরাপত্তারক্ষী তাঁকে ধরে নিয়ে যান সেখান থেকে।

তখন কিছু সময়ের জন্য খেলাও বন্ধ থাকে। একইভাবে অন্য এক ভক্তও মাঠে ঢোকেন মেসির সঙ্গে সেলফি নেওয়ার উদ্দেশ্যে। নিরাপত্তাকর্মীদের কাছ থেকে রেহাই পাননি তিনিও।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য আরেকটি ঘটনা। আদুল গায়ে এক ভক্ত মার্কার কলম নিয়ে ঢুকে পড়েন মাঠে। পেছন থেকে গিয়ে মেসিকে ডেকে তাঁর হাতে মার্কার ধরিয়ে পিঠ এলিয়ে দেন সেই ভক্ত।

খেলার মাঠেই অটোগ্রাফ দেওয়ার দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসও চলছে। মেসি অবশ্য সেই ভক্তকে অটোগ্রাফ দিয়ে সারতে পারেননি, এর মাঝে বাগড়া দেন ‘বেরসিক’ নিরাপত্তারক্ষীরা। তাঁদের ধাক্কাতেই মেসির রীতিমতো উষ্টা খেয়ে পড়ার দশা হয়েছিল। অটোগ্রাফের স্বাদ অপূর্ণ রেখেই ফিরতে হয়েছে সেই ভক্তকে।

তিন ভক্ত ও দুই গোল! ৩৫ মিনিটেই ম্যাচের দৃশ্যপট পরিবর্তন করে দেন মেসি। আর্জেন্টিনার হয়ে অন্য গোল করা হুলিয়ান আলভারেজ ম্যাচ শেষে মেসিকে নিয়ে বলেছেন, ‘তাঁকে ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। সে ৫, ১০ কিংবা পুরো ম্যাচ খেলুক, দারুণ কিছু করে দেখাবেই।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

আইসিসির কাছে বিচার দিয়ে যেসব প্রশ্নের জন্ম দিলেন বুলবুল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ হারানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে ...

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

দেশে জ্বালানি তেল নিয়ে বড় সুসংবাদ

জ্বালানি সংকটে স্বস্তির খবর: চট্টগ্রাম বন্দরে পৌঁছাল ডিজেলের বড় দুটি জাহাজ নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনা; Live যেভাবে দেখবেন

ব্রাজিল-আর্জেন্টিনা; Live যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদন: ফুটবল বিশ্বের চিরপ্রতিদ্বন্দ্বী দুই পরাশক্তি ব্রাজিল এবং আর্জেন্টিনা আবারও মাঠে নামছে। তবে এবার ...

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

বাংলাদেশ বনাম ভারত: Live দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ শুক্রবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ বাংলাদেশ ...