| ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৮ ০৯:৫৬:০১
মেসির জোড়া গোলে আর্জেন্টিনার বড় জয়

বাংলাদেশ সময় বুধবার সকালে শেষ হওয়া প্রীতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হুলিয়ান আলভারেস দলকে এগিয়ে নেওয়ার পর শেষ দিকে জোড়া গোল করেছেন মেসি।

দেশের হয়ে আর্জেন্টিনা অধিনায়কের গোল হলো ৯০টি। মোখতার দাহারিকে (৮৯) ছাড়িয়ে গেলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল আছে কেবল এখন আলি দাইয়ি (১০৯) ও ক্রিস্তিয়ানো রোনালদোর (১১৭)।

হন্ডুরাসকে ৩-০ গোলে হারানো দলে ৮ পরিবর্তন আনলেও আর্জেন্টিনার খেলায় এর প্রভাব পড়েনি খুব একটা। বরাবরের মতোই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল লিওনেল স্কালোনির দল। জমাট রক্ষণের জন্য সেভাবে কোনো পরীক্ষাই দিতে হয়নি পোস্টের নিচে ফেরা এমিলিয়ানো মার্তিনেসকে।

কাতার বিশ্বকাপের আগে নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচের এই জয়ে আর্জেন্টিনার অপরাজেয় থাকার পথচলা দাঁড়াল রেকর্ড ৩৫ ম্যাচে।

নিউ জার্সির রেড বুল অ্যারেনায় শুরুতে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের চেপে ধরার চেষ্টা করে জ্যামাইকা। তবে দ্রুতই নিয়ন্ত্রণ নেয় আর্জেন্টিনা। পঞ্চম মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গিদো রদ্রিগেসের শট কোনোমতে ফিরিয়ে দেন জ্যামাইকা গোলরক্ষক।

মেসির জোড়া গোলে জয়েই প্রস্তুতি শেষ আর্জেন্টিনারচমৎকার এক পরিকল্পিত আক্রমণে ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা।

নিকোলাস তাগলিফিয়াকোর পাস ধরে সঙ্গে থাকা ড্যামিওন লোকে এড়িয়ে সামনে এগিয়ে যান লাউতারো মার্তিনেস। বাইলাইনের কাছাকাছি গিয়ে দারুণ কাট ব্যাকে খুঁজে নেন আলভারেসকে। তরুণ এই স্ট্রাইকারের আশেপাশে জ্যামাইকার চার খেলোয়াড় থাকলেও, কেউই সেভাবে পাহারায় রাখেননি। অরক্ষিত আলভারেস বাকিটা সারেন অনায়াসে।

সাত মিনিট পর আবার সুযোগ আসে আলভারেসের সামনে। এবার দূরের পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি ম্যানচেস্টার সিটির এই স্ট্রাইকার।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

আজ রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখুন

আজ রাত ৯ টায় ব্রাজিল-তানজানিয়া ম্যাচ, লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ ...