| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

আজ ভোরে মাসিকে ছড়াই মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৭ ১৪:২৫:২৪
আজ ভোরে মাসিকে ছড়াই মাঠে নামতে হতে পারে আর্জেন্টিনার

তবে জ্যামাইকার বিপক্ষে ম্যাচে মেসিকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টসসহ একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ফ্লু-তে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন মেসি। যে কারণে জ্যামাইকার বিপক্ষে ম্যাচে তাকে নাও দেখা যেতে পারে।

এ বিষয়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ম্যাচের আগে জানা যাবে মেসিকে নিয়েই খেলা শুরু করেছে কি না আর্জেন্টিনা। তবে মেসির অসুস্থতা ছাড়াও হন্ডুরাসের বিপক্ষে ম্যাচের একাদশে অনেক পরিবর্তন আনতে চলেছেন আলবিসেলেস্তেদের হেড কোচ লিওনেল স্কালোনি।

গোলবারের নিচে জিরোনিমো রুল্লির জায়গায় ফিরছেন এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া জার্মান পেজ্জেল্লার জায়গায় ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজের জায়গায় নিকোলাস তালিয়াফিকো, লেয়ান্দ্র পারেদেসের জায়গায় গুইদো রদ্রিগেজ ও আলেজান্দ্রো গোমেজের জায়গায় খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া।

শেষ পর্যন্ত যদি মেসি খেলতে না-ই পারেন তাহলে তার জায়গায় খেলবেন হুলিয়ান আলভারেজ। এছাড়া গনজালো মন্টিয়েল ও নাহুয়েল মোলিনার মধ্যে একজন এবং রদ্রিগো ডি পল ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের মধ্য থেকে একজন সুযোগ পাবেন শুরুর একাদশে।

বাংলাদেশ সময় ভোর ৬টায় নিউ জার্সির মিয়ামি স্টেডিয়ামে হবে ম্যাচটি। ফিফা আন্তর্জাতিক বিরতিতে এটি শেষ ম্যাচ হলেও, বিশ্বকাপের আগে ১৬ নভেম্বর আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। বিশ্বকাপে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের যাত্রা।

জ্যামাইকার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তালিয়াফিকো, রদ্রিগো ডি পল/অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি/হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...