| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও সেই চিরোচেনা বাংলাদেশকে দেখলো ক্রিকেট প্রেমিরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৬ ০৯:২৯:১৩
আবারও সেই চিরোচেনা বাংলাদেশকে দেখলো ক্রিকেট প্রেমিরা

আরেকটু হলে জয়টাই ছিনিয়েই নিয়ে যাচ্ছিল সংযুক্ত আরব আমিরাত! কিন্তু শেষমেশ সেটি হয়নি। ৭ রানের কষ্টার্জিত জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা। কিন্তু ধুঁকতে ধুঁকতে বাংলাদেশের এমন জয় নিয়ে প্রশ্ন উঠেছে ভক্তদের মনে। প্রথমে ব্যাটিংয় করতে যেয়ে ৭ ওভার ১ বল খেলে ৪ উইকেট হারিয়ে ৪৭ রান করে বাংলাদেশ। তখন দলের হাল ধরেন তরুণ আফিফ হোসেন ধ্রুব। তাঁর ৫৫ বলে ৭৭ রানের ইনিংসের কল্যাণেই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ। অন্যথায় ম্যাচের চিত্র এবং ফলাফল যে ভিন্ন হতো তা বলার অপেক্ষা রাখে না।এছাড়া বাকি ব্যাটাররা যেন খেলতেই ভুলে গেছেন!

ব্যাটিং ছেড়ে যদি বোলিংয়ের দিকে তাকাই সেখানেও হতশ্রী অবস্থা। সাইফউদ্দিন এবং কাটার মাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমানকে নিয়ে আরব আমিরাতের মত দল রীতিমত ছেলেখেলা করেছে। তর্কের খাতিরে বিসিবিসহ অনেকেই বলবেন, ম্যাচে সাকিব আল হাসান তো নেই! তাহলে জয়টা আরও সহজ হতো। কিন্তু সাকিবসহ ভরাডুবির ঘটনাও কম নেই। এই যে ক্রিকেট খেলা নিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জাজনক হারের জলজ্যান্ত উদাহরণ তো আছেই।

১৬ অক্টোবর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এমন হালে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি প্রস্তুত? এই বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে নাকি অস্ট্রেলিয়া ভ্রমণে যাবে? এত এত পরিবর্তন, এতকিছুর পর আরব আমিরাতের বিপক্ষে এমন পারফরম্যান্সের পর কিভাবে সামাল দিবে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে? পরিবর্তন কেবল দলের কিংবা কোচিং স্টাফে নয়, সামগ্রিক হওয়া উচিত বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: মোবাইলে সরাসরি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় ভোর ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...