| ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

তবে কি নিউজিল্যান্ড সফরে সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৪ ১৭:০৪:০৫
তবে কি নিউজিল্যান্ড সফরে সুযোগ পাচ্ছেন মাহমুদউল্লাহ

যে দাবি প্রায় মাসব্যাপী চলছে। অন্যান্য দিনের মতো শুক্রবারও মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের গেটে মানববন্ধন করেছেন রিয়াদের ভক্ত-অনুরাগীরা।

বরাবরের মতো তাদের স্লোগান- ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’।

এবার তাদের একমাত্র চাওয়া, অন্তত একটিবারের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে সুযোগ দেওয়া হোক। সেখানে নামে প্রতি সুবিচার করতে না পারলে তাকে বাদ দিলে আপত্তি থাকবে না আর।

আর সেই সুযোগটা হতে পারে নিউজিল্যান্ডে আসন্ন ত্রিদেশীয় সিরিজে।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের কাছে তাদের চাওয়া বিশ্বকাপের আগে নিজেকে নতুন করে প্রমাণ করতে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দলে যেন সুযোগ পান।

মাহমুদউল্লাহর এক ভক্ত বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়ার পর যদি তিনি ভালো করতে না পারেন তা হলে তখন বাদ দিয়ে দিক। যদি সেখানে পারফরম্যান্স ভালো করে তা হলে অবশ্যই রিয়াদ ভাইয়ের যত দিন খুশি খেলতে দেওয়া উচিত।’

যদিও মাহমুদউল্লাহর পাঁড়ভক্তরা কোনো যুক্তি ছাড়াই মাহমুদউল্লাহকে বিশ্বকাপে দেখতে চান।

এমন এক ভক্ত বললেন, ‘বিসিবির কাছে আবেদন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে রিয়াদ ভাইকে চাই-ই চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই একজন গেম চেঞ্জার ক্রিকেটার। তাকে আমরা ফেরত চাই বিশ্বকাপ দলে। দেশের স্বার্থে তাকে আবারও বিশ্বকাপ দলে ফিরিয়ে আনা হোক বিসিবির কাছে এ আবেদন জানাচ্ছি।’

মাহমুদউল্লাহকে দলে অন্তর্ভুক্তির জন্য এভাবে স্লোগানে মুখর হয়ে ওঠে মিরপুর স্টেডিয়ামের দুই নম্বর গেট।

তার বলতে থাকেন-‘দাবি মোদের একটাই, রিয়াদ ভাইকে দলে চাই; দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদ ভাইকে চাই; লাল-সবুজের পতাকায়, রিয়াদ ভাইকে দেখা যায়; দুর্দিনের রিয়াদ ভাই, আমরা তোমায় ভুলি নাই’।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...