অস্ট্রেলিয়ার ভালো শুরু কিন্তু শেষটা রোহিতের ব্যাটে
রোহিতের তাণ্ডবে ৪ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। চারটি করে ছক্কা ও চারে ২০ বলে ৪৬ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনার।
নাগপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়াকে ভালো শুরু এনে দেন ফিঞ্চ। প্রথম ওভার করতে আসা হার্দিক পান্ডিয়াকে দুই চার মারেন তিনি। ওভার থেকে আসে ১০ রান।
আগের ম্যাচের সেরা ক্যামেরন গ্রিন দ্বিতীয় ওভারেই কাটা পড়েন রান আউটে। আকসার প্যাটেলের ওই ওভারে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান গ্লেন ম্যাক্সওয়েল। বাঁহাতি স্পিনারকে স্লগ করতে গিয়ে স্টাম্প হারান এই বিধ্বংসী ব্যাটসম্যান।
আকসারের পরের ওভারে বোল্ড হয়ে যান টিম ডেভিডও। দুর্দান্ত এক ইয়র্কারে ফিঞ্চের স্টাম্প ভাঙেন চোট কাটিয়ে দলে ফেরা জাসপ্রিত বুমরাহ।
দলের রান বাড়ানোর দায়িত্ব নেন ওয়েড। হার্শাল প্যাটেলকে ওভারে ২ চারের পর বুমরাহকে মারেন আরেকটি। শেষ ওভারে হার্শালকে চার বলের মধ্যে তিনটি ছক্কায় ওড়ান এই কিপার-ব্যাটসম্যান।
শুরু থেকেই আগ্রাসী ব্যাটিংয়ের পথ বেছে নেন রোহিত। জশ হেইজলউডকে টানা দুই ছক্কা মারেন তিনি। প্রথম ওভারের শেষ বলে মিডউইকেট দিয়ে ওড়ান লোকেশ রাহুল। প্রথম ওভারে আসে ২০ রান।
প্যাট কামিন্স ও অ্যাডাম জ্যাম্পাকে একটি করে ছক্কা হাঁকান রোহিত। জ্যাম্পার স্লোয়ারে স্লগ সুইপ করে বোল্ড হন রাহুল। পরের ওভারে টানা দুই বলে বিরাট কোহলি ও সূর্যকুমার যাদবকেও ফেরান এই লেগ স্পিনার। কামিন্সের স্লোয়ারে ক্যাচ তুলে দেন হার্দিক পান্ডিয়া।
সতীর্থদের আসা-যাওয়ার মাঝে দলকে জয়ের পথে এগিয়ে নেন রোহিত। শেষটা করেন অবশ্য দিনেশ কার্তিক। শেষ ওভারে ৯ রান যখন চাই ভারতের, ড্যানিয়েল স্যামসকে প্রথম দুই বলে ছক্কা-চার মেরে ম্যাচের ইতি টেনে দেন এই কিপার-ব্যাটসম্যান।
আগামী রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মাঠে নামবে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৯ ওভারে ৯০/৫ (ফিঞ্চ ৩১, গ্রিন ৫, ম্যাক্সওয়েল ০, ডেভিড ২, ওয়েড ৪৩*, স্মিথ ৭; হার্দিক ১-০-১০-০, আকসার ২-০-১৩-২, চেহেল ১-০-১২-০, বুমরাহ ২-০-২২-১, হার্শাল ২-০-৩২-০)
ভারত: ৭.২ ওভারে ৯২/৪ (রাহুল ১০, রোহিত ৪৬*, কোহলি ১১, সূর্যকুমার ০, হার্দিক ৯, কার্তিক ১০*; হেইজেলউড ১-০-২০-০, কামিন্স ২-০-২৩-১, জ্যাম্পা ২-০-১৬-৩, স্যামস ১.২-০-২০-০, অ্যাবট ১-০-১১-০)
ফল: ভারত ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রোহিত শর্মা
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-১ সমতায়
আপনার জন্য নির্বাচিত নিউজ
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবর থেকে নতুন বেতন
- ২৬ আগস্টের সরকারি ছুটি, যারা পাবেন না
- আজকের স্বর্ণের বাজারদর: ২৩ আগস্ট ২০২৬
- সেপ্টেম্বরে নবম পে স্কেলের গেজেট, অক্টোবরে নতুন বেতন
- আজকের স্বর্ণের বাজারদর: ভরিতে বাড়ল ৫,৪৮২ টাকা
- সনি নতুন Xperia ফোন আনছে, আসছে Xperia 10 VIII
- চলতি সপ্তাহেই মিলবে টানা ৪ দিনের ছুটি, যেভাবে
- আজকের সকল দেশের টাকার রেট: ২৩ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর; ২৪ আগস্ট ২০২৬
- টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ
- ৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম টরন্টো এফসি, জানুন ফলাফল
- আইফোন ১৮ প্রো ম্যাক্স কবে আসছে, জানুন সম্ভাব্য সময়
- আজকের সকল দেশের টাকার রেট: ২৪ আগস্ট ২০২৬
- গুগল প্রতি মিনিটে কত টাকা আয় করে জানেন
- ৯০০০mAh ব্যাটারি ও Snapdragon 6s Gen 4-এ আসছে POCO X8 5G
