| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

টেলিভিশন উপহার পেলেন রুপনা চাকমা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৩ ১১:৩৬:১৬
টেলিভিশন উপহার পেলেন রুপনা চাকমা

টেলিভিশন ছিল না বলে ঘরে বসে রূপনা চাকমার খেলা দেখতে পারতেন না পরিবারের সদস্যরা; কিন্তু রুপনাদের সাফ শিরোপা জয়ে পাল্টে গেছে অনেক কিছু। উপজেলা প্রশাসন তার পরিবারকে উপহার দিয়েছে টিভি আর ডিটিএইচ অ্যান্টেনা।

নানিয়ারচরের দুর্গম ভূইয়াদামে সাফজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের এ গোলরক্ষকের ঘরে বৃহস্পতিবার বিকালে ৩২ ইঞ্চির একটি টেলিভিশন ও ডিটিএইচ অ্যান্টেনা বসিয়ে দিয়ে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান।

এতদিন রূপনার বাড়ির লোকেরা তার খেলা দেখেছেন পাশের বাড়ির টিভিতে; কিংবা অন্যের মোবাইল ফোনে। এবার টিভি ও ডিশ সংযোগ পেয়ে আবেগে আপ্লুত তারা।

এর আগে রূপনাকে ঘর করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতসব প্রাপ্তিতে পরিবারটির মুখে হাসি ফুটেছে।

সাফজয়ী রূপনা চাকমাকে ঘর দিচ্ছেন প্রধানমন্ত্রীসাফ জয়ী মেয়েদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রীরূপনার বড় ভাই শান্তি জীবন চাকমা বলেন, “রূপনার ছোট থেকে খেলায় আগ্রহ থাকায় পরিবার থেকে বাধা দেয় নাই। টিভি না থাকায় ঘরে বসে রূপনার খেলা দেখার সুযোগ পেতাম না। মা মাঝে মাঝে দূরে অন্যের বাড়িতে গিয়ে খেলা দেখতো। এবার ঘরে বসে রূপনার খেলার দেখার আক্ষেপ ঘুচলো সবার।“

টিভি পেয়ে অনেক খুশি লাগছে জানিয়ে রূপনার মা কালাসোনা চাকমা বলেন, “আমি পাশের বাড়িতে যেয়ে মেয়ের খেলা দেখতাম। এখন নিজের বাসায় বসে রূপনার খেলা টিভিতে দেখতে পাবো।

“রূপনা ভালো খেলার কারণে সরকার আমাদের ঘর করে দিচ্ছে। আজ টিভি দিয়ে গেলো। সবার কাছে আমি ঋণী হয়ে যাচ্ছি।”

নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলুর রহমান বলেন, “রূপনা আমাদের গর্ব। ওর জন্য যা যা প্রয়োজন করা হবে। তার মা মেয়ের খেলা দেখতে পারতেন না। আমরা সেই ব্যবস্থাও করে দিয়েছি। আমরা সব সময় এই পরিবারটি পাশে আছি ও থাকবো।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...