| ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

পাকিস্তানের রেকর্ড গড়া জয় ফর্মে ফিরলেন বাবর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২৩ ০৮:৫২:২২
পাকিস্তানের রেকর্ড গড়া জয় ফর্মে ফিরলেন বাবর

এশিয়া কাপে মাঠে নামার আগে দারুণ ফর্মে ছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তবে এশিয়া কাপের মঞ্চে অফফর্মের কারণে ব্যাপক সমালোচনার শিকার হয়েছেন এই ক্রিকেটার।

পুরো এশিয়া কাপের ৬ ম্যাচে করতে পেরেছেন মোটে ৬৮ রান। কেবল রানখরা নয় বাবরকে নিয়ে সমালোচনার অন্যতম কারণ ছিল এই ক্রিকেটারের স্ট্রাইক রেটও। অবস্থা এমন দাড়িয়েছিল যে বাবরকে আসন্ন বিশ্বকাপে ওপেনিং পজিশন থেকে সরিয়ে দেওয়ার আলোচনাও উঠছিল।

তবে সব সমালোচনার উত্তর ব্যাট হাতেই জবাব দিয়েছেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান অধিনায়কের দুর্দান্ত শতকে দাপুটে জয় পেয়েছে স্বাগতিকরা।

করাচিতে ইংল্যান্ডের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে পাকিস্তান। এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৯৯ রান তোলে ইংলিশরা।

ইংল্যান্ডের পক্ষে দুই ওপেনার ৪২ রানের জুটি গড়তেই বিদায় নেন অ্যালেক্স হেলস (২৬ রান)। তিনে নেমে ডেভিড মালান রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। ইংলিশদের অন্য ওপেনার ফিল সল্ট করেন ৩০ রান।

মিডল অর্ডারে অধিনায়ক মঈন আলীর ২৩ বলে ৪টি করে চার-ছয়ে অপরাজিত ৫৫ রানের পাশাপাশি বেন ডাকেটের ৪৩ এবং হ্যারি ব্রুকের ১৯ রানে বিশাল সংগ্রহ পায় ইংলিশরা।পাকিস্তানের পক্ষে শাহনেওয়াজ দাহানি এবং হারিস রউফ নেন ২টি করে উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে রানের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে থাকেন বাবর ও রিজওয়ান। প্রথম ৬ ওভারের মধ্যে ৫৯ রান তুলে ফেলেন দুইজন। যেখানে বেশি আগ্রাসী ছিলেন রিজওয়ানই। ৩০ বলে নিজের ফিফটি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১২ ওভারের মধ্যে দলীয় শতরান পায় পাকিস্তান।

পাকিস্তানের অধিনায়ক বাবর অবশ্য শুরু থেকে দেখেশুনে খেলতে থাকেন। ৩৯ বলে নিজের ফিফটি পূরণ করেন তিনি। তবে এরপরই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন বাবর। পরবর্তী ফিফটি করেন মাত্র ২৩ বলে। ৬২ বলে ৯ চার ও ৫ ছয়ে শতক পূর্ণ করেন বাবর।

শেষ পর্যন্ত ৬৬ বলে ১১ চার ও ৫ ছয়ে ১১০ রানে অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। অন্য প্রান্তে রিজওয়ান ৫১ বলে ৫ চার ও ৪ ছয়ে ৮৮ রানে অপরাজিৎ থাকেন।

এই জয়ে ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষে ১-১ সমতায় ফিরলো পাকিস্তান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...