| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

দুর্দান্ত বোলিং, জয় পেল সাকিবের দল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২২ ১০:৫৪:৪০
দুর্দান্ত বোলিং, জয় পেল সাকিবের দল

জ্যামাইকা তালাহওয়াসকে উত্তেজনাকর এক লড়াইয়ে ১২ রানে হারিয়েছে সাকিবদের দল। ১৭৯ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা জ্যামাইকার শেষ ৫ ওভারে দরকার ছিল ৬১ রান। হাতে ৬ উইকেট। এমন সময়ে সাকিব তার শেষ ওভার করতে এসে দেন মাত্র ২ রান। তুলে নেন ফ্যাবিয়েন অ্যালেনাকে। গুদাকেশ মোতি ডিপ মিডউইকেটে ধরেন লো ক্যাচ।

গায়ানার দিকেই তখন হেলে যায় ম্যাচটি। কিন্তু ব্রেন্ডন কিং জমিয়ে তুলেছিলেন লড়াই। শেষ ওভারে জ্যামাইকার যখন ২০ দরকার, ওডিয়েন স্মিথকে প্রথম বলেই ছক্কা হাঁকান কিং। ৬৪ বলে তুলে নেন সেঞ্চুরি। কিন্তু নিজের লক্ষ্য পূরণ হলেও দলের লক্ষ্য পূরণ করতে পারেননি কিং। পরের বলে দেন ডট। তৃতীয় বলে পড়েন রানআউটের ফাঁদে (৬৬ বলে ৮ চার আর ৭ ছক্কায় ১০৪) এরপর টানা দুই বলে আরও ২ উইকেট হারিয়ে ১৬৬ রানেই গুটিয়ে যায় জ্যামাইকা। সাকিব ৪ ওভারে ৩০ রানে নেন ১ উইকেট। ওডিয়েন স্মিথ ১.৫ ওভারে ২৬ রানে নেন ২ উইকেট।

এর আগে ব্যাট হাতেও ঝড় তুলেছিলেন স্মিথ। ১৬ বলে ৬ ছক্কায় করেছিলেন ৪২ রান। ৪৫ বলে ৬০ রানের ইনিংস খেলেন শাই হোপ। ১২ বলে হার না মানা ২৪ করেন কেমো পল। ১ বলে ০ করে ইমাদ ওয়াসিমের বলে এলবিডব্লিউ হন সাকিব। তারপরও সবমিলিয়ে ৮ উইকেটে ১৭৮ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গায়ানা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা চলছে, ভারত বনাম ব্রাজিল; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের বিপক্ষে নিজেদের শক্তির প্রদর্শন করে চলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

গোল গোল গোল, ভারত বনাম ব্রাজিল ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিড নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...