| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ম্যাচ, দেখে নিন ফলাফল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ২১:১৯:৪৪
শেষ হলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের ম্যাচ, দেখে নিন ফলাফল

বুধবার (২১ সেপ্টেম্বর) আবু ধাবিতে টস জিতে ব্যাটিং করতে নেমে দিশা ধিংরার প্রথম বলেই চার মেরে বাংলাদেশের রানের খাতা খোলেন শামিমা সুলতানা। এরপর অবশ্য খানিকটা ধীরগতিতে ব্যাটিং করতে থাকেন দুই ওপেনার শামিমা ও মুর্শিদা। ইনিংসের চতুর্থ ওভারে গিয়ে নিজেদের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। স্নিগ্ধা পলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন শামিমা।

এদিন শামিমা আউট হয়েছেন ১০ রানে। এরপর দারুণ এক জুটি গড়েন জ্যোতি এবং মুর্শিদা খাতুন। ৯ ওভারে গিয়ে দলের রান পঞ্চাশ পূরণ করে বাংলাদেশ। দারুণ ব্যাটিংয়ে ৪০ বলে এবারের আসরের প্রথম হাফ সেঞ্চুরির দেখা পান মুর্শিদা। হাফ সেঞ্চুরি করতে ৭টি চার মারেন বাঁহাতি এই ওপেনার। মুর্শিদার হাফ সেঞ্চুরির পর দ্রুত রান তুলতে থাকেন জ্যোতিও।

ইনিংসের শেষ বলে ছক্কা মেরে এবারের আসরের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশের অধিনায়ক। শেষ পর্যন্ত ১ ছক্কা ও ৬ চারে ৪০ বলে ৫৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন জ্যোতি। ওপেনার মুর্শিদা অপরাজিত ছিলেন ৬৪ বলে ৭৭ রান করে। ইনিংসটি খেলতে ৯টি চার মেরেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ নারী দল: ১৫৮/১ (২০ ওভার) (মুর্শিদা ৭৭*, জ্যোতি ৫৬*, শামিমা ১০; স্নিগ্ধা ১/২৪)

যুক্তরাষ্ট্র নারী দল: ১০৩/৩ (২০ ওভার) (শ্রীহার্শা ৭৪*, লিসা ২৬*; সালমা ১/১২, নাহিদা ১/১৮)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...