| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ২১ ১৬:২৯:৩০
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের ভেন্যু ঘোষণা

জানা গেছে, ২০২৩ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আয়োজন করা হবে লন্ডনের দ্য ওভালে। আর ২০২৫ সালের টুর্নামেন্টের ফাইনালটি হবে লর্ডসে। ক্রিকেট বিশ্বের ঐতহ্যবাহী এই দুই স্টেডিয়ামে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আয়োজন করতে পেরে দারুণ আনন্দিত আইসিসি।

আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, 'টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দ্য ওভালে আয়োজন করতে পেরে আমরা দারুণ আনন্দিত। যে মাঠের অনেক ঐতিহ্য ও দারুণ পরিবেশ রয়েছে। যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য দারুণ আদর্শ। এরপর আমরা ২০২৫ সালের ফাইনাল লর্ডসে আয়োজন করবো।'

খবরে বলা হয়েছে, চুক্তি সংক্রান্ত জটিলতার কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল সরিয়ে নেয়া হয়েছে লর্ডস থেকে। এর আগে গত জুনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করা হয়েছিল ইংল্যান্ডের সাউদাম্পটনে।

ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ভারতকে হারিয়ে প্রথম আসরের শিরোপা ঘরে নেয় নিউজিল্যান্ড। আগামী আসরের ফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে অস্ট্রেলিয়া। এ ছাড়া সেরা চারে রয়েছে সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত।

অস্ট্রেলিয়া ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। আর ৭২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সাউথ আফ্রিকা। ৬৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ৭৫ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ভারত। আগামী কয়েক মাসের মধ্যেই ফাইনালে খেলা দুই দল নিশ্চিত হয়ে যাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...