| ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

মাঠে নয়, কেন ফেসবুকে অবসরের ঘোষণা দেন টাইগাররা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ২১:৩৩:৪৭
মাঠে নয়, কেন ফেসবুকে অবসরের ঘোষণা দেন টাইগাররা

গতকাল বাংলাদেশ জাতীয় দলের পেসার রুবেল হোসেন টেস্ট থেকে অবসর নিয়েছেন। এই সংবাদটি অফিসিয়ালি না হলেও (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে চলে আসে। নিজের অবসর নিয়ে আন-অফিসিয়ালি সংবাদমাধ্যমগুলোর সাথে কথাও বলেন টাইগার গতিতারকা রুবেল।

এবার অফিসিয়ালিও টেস্ট থেকে নিজের অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন রুবেল। কিন্তু কোনো সাংবাদিক সম্মেলন নয় বরং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টেস্ট থেকে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন এই গতিতারকা।

তবে কেন ফেসবুকেই নিজের অবসরের সিদ্ধান্ত জানাতে হলো রুবেলকে? কেনইবা বিসিবির পক্ষ থেকে কোনো স্টেটমেন্টে রুবেলের অবসরের বিষয়টি গণমাধ্যমের কাছে জানানো হয়নি। এর সবচেয়ে বড় উত্তর হতে পারে বাংলাদেশে ক্রিকেট সংস্কৃতি গড়ে ওঠেনি। এই ক্রিকেট সংস্কৃতির অভাবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় দুই তারকা তামিম ইকবাল এবং মুশফিকুর রহিমকেও টি-টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত জানাতে হয়েছে ফেসবুকের মাধ্যমে।অথচ ক্রিকেট বিশ্বের অন্য দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড কিংবা পাশের দেশ ভারতেও বোর্ডের পক্ষ থেকে বিবৃতি জানাতে দেখা যায়। সেসব দেশে বোর্ডকে সিদ্ধান্ত জানানোর পর দুই পক্ষ থেকে ঘোষণা আসতেও দেখা যায়। সম্প্রতি কিউই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোমের অবসর, সুরেশ রায়নার থেমে যাওয়া কিংবা ট্রেন্ট বোল্টের ভবিষ্যৎ ভাবনা বোর্ডের পক্ষ থেকেই ঘোষণা এসেছে। অথচ টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অফিসিয়ালি মাস দুয়েকের বেশি সময় আগে থেমে যাওয়া তামিমকে বেছে নিতে হয়েছে ফেসবুককে। অথচ, বাংলাদেশের ইতিহাসের সেরা ওপেনার টি-টোয়েন্টি থেকে থামার সিদ্ধান্ত নিয়েছেন তারও মাস ছয়েক আগে। বিসিবিকেও জানিয়েছেন সেই সিদ্ধান্ত।

এর আগে, ফেসবুকে নিজের পেইজে তামিম ১৭ জুলাই লিখেন, ‘আজ থেকে আমাকে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া একজন হিসেবে ধরে নিতে পারেন।’

এছাড়াও বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিমের ক্ষেত্রেও একই অবস্থা দেখা যায়। এশিয়া কাপ থেকে ফিরে নীরবে-নিভৃতে ফেসবুক পোস্টের মাধ্যমে টি-টোয়েন্টি থেকে থেমে যান মুশি। বিসিবিও মনে হয় এই ব্যাটসম্যানের সিদ্ধান্তে অবাক হয়েছে, অন্তত পক্ষে কর্তাব্যক্তিদের কথা শুনে তেমনই মনে হয়েছে।

বাংলাদেশ দলের অন্যতম খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের অবসর নিয়েও কত আলোচনা-সমালোচনার গুঞ্জণ বয়ে গেছে গণমাধ্যমগুলোতে। অবস্থা এমন দেখা গিয়েছে, বিসিবি এবং ক্রিকেটাররা যেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একবিন্দুতে আসতেই পারছে না। এমন দৃশ্য দেখা গিয়েছে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার ক্ষেত্রেও। বিসিবির প্রতি ক্ষোভের কারণে এখন পর্যন্ত ওয়ানডে এবং টেস্ট থেকে তো অবসরের সিদ্ধান্তও নেননি মাশরাফী।

একই দৃশ্য এবার দেখা গেল রুবেলের ক্ষেত্রেও। আগেরদিন বিসিবিকে জানিয়েছিলেন টেস্ট থেকে থেমে যাচ্ছেন তিনি। অথচ বিসিবি নিজেদের পক্ষ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি। অফিসিয়াল চিঠি পেয়েও অজানা কারণে চুপ রইল বিসিবি। রুবেলই নিজের ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, ‘আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় জানাতে চাই! আজকে বিসিবিতে অফিসিয়ালি চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

মেসির সামনে এবার ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসির ক্যারিয়ারে রেকর্ডের কমতি নেই। অসংখ্য কীর্তি গড়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। তবে ...

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

আসিয়ান কাপের প্রাথমিক দলে নেই হামজা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরু হচ্ছে আগামী ...