| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

এবার ওটিটি তে ভিকি কৌশল এর সিনেমা

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১৯ ১১:৪১:০০
এবার ওটিটি তে ভিকি কৌশল এর সিনেমা

হালে বলিউডে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা ফ্লপ হয়েছে। ফিচার ফিল্মের ক্ষেত্রে তাই প্রযোজকদের নতুন করে চিন্তাভাবনা করতে হচ্ছে।

বলিউডভিত্তিক প্রভাবশালী পোর্টাল বলিউড হাঙ্গামার বিশেষ প্রতিবেদন বলছে, ধারাবাহিক ব্যর্থতার কারণে অনেক অভিনেতাই নিজের পারিশ্রমিক কমাতে বাধ্য হচ্ছেন। ২০২৩ সালটা যেন ভালো যায়, সে জন্য চিত্রনাট্যের দিকেও নজর প্রযোজকদের। একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে একটি হলো, প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না দিয়ে সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, শশাঙ্ক খৈতান পরিচালিত এবং ভিকি কুশল, কিয়ারা আদভানি ও ভূমি পেড়নেকার অভিনীত ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমাটি ৬২ কোটি রুপিতে কিনে নিয়েছে ডিজনি প্লাস হটস্টার।

একটি সূত্র বলিউড হাঙ্গামাকে বলেছে, ‘এ সিনেমা কমিক এন্টারটেইনার। কিন্তু ঠিক এমন একটি চলচ্চিত্র নয়, যা আজকের বিশ্বে বড় পর্দার জন্য আদর্শ। তাই নির্মাতারা সরাসরি ডিজিটাল প্রিমিয়ারের সিদ্ধান্ত নিয়েছেন।’

সিনেমাটির ডিজিটাল স্বত্বমূল্য ৪২ কোটি রুপি এবং স্যালেলাইট স্বত্বমূল্য ২০ কোটি রুপি। ধর্ম প্রডাকশনের এ সিনেমার প্রত্যাশিত বাজারমূল্য ৮০ কোটি রুপি। কিন্তু ক্রেতারা এ সিনেমার জন্য এত অর্থ ব্যয় করতে রাজি নন। অবশেষে ৬২ কোটিতে চুক্তি সম্পন্ন হয়েছে, বক্তব্য সেই সূত্রের। মজার ব্যাপার হলো, ‘গোবিন্দ নাম মেরা’ সিনেমা থেকে কোনও অর্থ কামাতে পারবে না ধর্ম প্রডাকশন।

সূত্রটি আরও জানিয়েছে, সিনেমাটি ‘নো প্রফিট নো লস’ অবস্থায় রয়েছে। নভেম্বরে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ভিকির এ সিনেমা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

আর্জেন্টিনা বনাম বেনিন প্রীতি ম্যাচ: মোবাইলে লাইভ দেখার উপায়

নিজস্ব প্রতিবেদক: বুরকিনা ফাসোকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আবারও ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...