| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

স্বল্প রানেই অলআউট বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ২০:০৯:২৪
স্বল্প রানেই অলআউট বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

এই ম্যাচে মাঠে নামেননি ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের নিয়মিত অধিনায়ক ব্রায়ান লারা। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন কার্ক এডওয়ার্ডস। কানপুরে চলমান ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ লিজেন্ডস অধিনায়ক শাহাদাত।

তবে অধিনায়কের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করতে পারেনি ক্রিকেটাররা। আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ লিজেন্ডস। উইন্ডিজ লিজেন্ডসের জিততে হলে করতে হবে ৯৯ রান।

এদিন ব্যাটিং করতে নেমে ৪ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা নাজিমউদ্দীন রানের খাতা খোলার আগেই ক্রিশমার সান্তোকির বলে বোল্ড হয়ে ফেরেন। আরেক ওপেনার নাজমুস সাদাত ৩ রান করে আউট হয়ে ফেরেন।

তিনে নেমে তুষার ইমরান ৬ রানের বেশি করতে পারেননি। গত আসরে ব্যাট হাতে ঝড় তোলা আফতাব আহমেদ এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। ২ চারে ১৩ রান করতেই সুলেমান বেনের বলে আউট হয়ে ফেরেন।

ব্যাট হাতে অলক কাপালি ১টি করে চার-ছয়ে ১৯ রান করেন। তবে এরপর দেবেন্দ্র বিশুর শিকার হন তিনি। ব্যাট হাতে আবুল হাসান এবং মোহাম্মদ শরীফ দুইজনই ফেরেন ৩ রান করে। পরবর্তীতে আব্দুর রাজ্জাকের ১টি করে চার-ছয়ে ১৩ রান এবং ধীমান ঘোষের অপরাজিত ২২ রানে ৯৮ সংগ্রহ পায় বাংলাদেশ।

উইন্ডিজের পক্ষে সান্তোকি মাত্র ৭ রানে ৩ উইকেট শিকার করেন। ডেভ মোহাম্মদ ও সুলেমান বেন ২ উইকেট করে নেন। এ ছাড়াও মারলন ব্ল্যাক এবং বিশু ১টি করে উইকেট শিকার করেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...