| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

অবিশ্বাস্য: মাঠেই অসুস্থ দর্শক, ওষুধ দিতে ছুটে গেলেন গোলরক্ষক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ১১ ১৭:৩৫:৩১
অবিশ্বাস্য: মাঠেই অসুস্থ দর্শক, ওষুধ দিতে ছুটে গেলেন গোলরক্ষক

সেই অসুস্থ দুজনের জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নিয়ে দৌড়ে ছুটে যান কাদিসের গোলরক্ষক কোনান লেডেসমা। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাদিস গোলরক্ষক লেডেসমাসহ দুই দলের খেলোয়াড়দের মানবিকতার প্রশংসা করছেন সবাই।

ম্যাচের ৫৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং ও ৬৫ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে সহজ জয়ের পথে ছিল বার্সেলোনা। শেষ বাঁশি বাজার মিনিট সাতেক আগেই ঘটে সেই ঘটনা। কাদিসের গোলবারের পেছনে এক দর্শক অজ্ঞান হয়ে যান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাঠেই হার্ট অ্যাটাক করেন সেই দর্শক।

যা দেখে অন্য দর্শকরা সাহায্যের জন্য এগিয়ে এলেও তাদের কাছে ছিল না চিকিৎসা সরঞ্জাম। তাই এক দৌড়ে বার্সার মেডিকেল স্টাফের কাছ থেকে ডিফিব্রিলেটর নিয়ে সেই দর্শকের কাছে ছুটে যান লেডেসমা। পরিস্থিতি বুঝে দ্রুত এই কাজ করায় প্রশংসার সাগরে ভাসছেন তিনি।

সেই দর্শককে যখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল, তখন এক ক্যামেরাম্যানও জ্ঞান হারিয়ে ফেলেন। আরও ভীতিকর অবস্থা দেখা দেয় মাঠে। খেলোয়াড়দের চোখে-মুখে দেখা যায় স্পষ্ট আতঙ্ক। প্রায় ১৫ মিনিট পর দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পরামর্শ দেন ম্যাচ রেফারি।

পরে মাঠে অসুস্থ হয়ে পড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়। তবে হার্ট অ্যাটাক করা দর্শককে পাঠানো হয় হাসপাতালে। সেখানে আবারও জ্ঞান হারান তিনি। তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন কাদিসের প্রেসিডেন্ট ম্যানুয়েল ভিজসাইনো।

পুরো পরিস্থিতি স্বাভাবিক হতে এক ঘণ্টার বেশি সময় লেগে যায়। এরপর দুই দলের খেলোয়াড়দের মাঠে নামানোর বাঁশি বাজান রেফারি। পরে মাঠে নেমে বাকি সময়ের আরও দুই গোল করে বার্সেলোনা। এবার স্কোরশিটে নাম তোলেন আনসু ফাতি ও ওসুমানে দেম্বেলে।

কাদিসের মাঠ থেকে পাওয়া এই বড় জয়ে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। সবকয়টি ম্যাচ হেরে কাদিসের অবস্থান তলানিতে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...