| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ভারতকে হারানোর পর রিজওয়ানের ব্যাপারে মিললো এক চরম দুঃসংবাদ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৫ ১১:৪৬:১৫
ভারতকে হারানোর পর রিজওয়ানের ব্যাপারে মিললো এক চরম দুঃসংবাদ

১৭তম ওভারে আউট হওয়ার আগে রিজওয়ান ৫১ বলে ছয় চার ও দুই ছক্কায় ৭১ রান করেন। কিন্তু খেলা শেষে দুঃসংবাদ এলো। ভারতের ইনিংস ধরে রাখতে গিয়ে ইনজুরির কারণে হেরে যাওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হয় রিজওয়ানকে।

নিউজ ইন্টারন্যাশনাল, জিও নিউজ এবং পাকিস্তানের মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের বিপক্ষে ম্যাচের ঠিক পরেই রিজওয়ানকে এমআরআই (ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং) করার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আজ (সোমবার) তাকে আবারও এমআরআই স্ক্যানের জন্য হাসপাতালে যেতে হবে।

ব্যাট হাতে ৭১ রানের দুর্দান্ত ইনিংস খেলা রিজওয়ান ফিল্ডিং করার সময় খুব বাজেভাবে নিজের ডান পায়ের ওপর ভর দিয়ে পড়ে যান। সেই চোট সামলেই পরে ব্যাটিং করেন এবং দলকে জয়ের ভিত গড়ে দেন। কিন্তু চোটের তীব্রতা বাড়ায় হাসপাতালে ছুটতে হয় তাকে।

রিজওয়ানের সঙ্গে হাসপাতালের এই বেদনাদায়ক সম্পর্ক নতুন কিছু নয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের আগে প্রায় দুইদিন হাসপাতালে কাটাতে হয়েছে রিজওয়ানকে। তবু হাসপাতাল থেকে মাঠে ফিরে ৬৭ রানের অসাধারণ এক ইনিংস খেলেন তিনি।

এবার হাসপাতালে যাওয়ার আগে ভারতের বিপক্ষে খেললেন ৭১ রানের ইনিংস। যার সুবাদে তিনি ৪৮ ইনিংসের হিসেবে টপকে গেছেন বিরাট কোহলিকে। ক্যারিয়ারের প্রথম ৪৮ টি-টোয়েন্টি ইনিংসে কোহলি করেছিলেন ১৮৫২ রান। রিজওয়ান করলেন ১৮৫৫ রান। সবার ওপরে বাবর আজম। তিনি প্রথম ৪৮ ইনিংস করেছেন ১৯১৬ রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...