| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

‘বিপিএলে ভালো মানের বিদেশি না থাকলে ঘুরেফিরে ডিপিএলের মতো হয়ে যাবে’

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ সেপ্টেম্বর ০৪ ১১:০৭:১৮
‘বিপিএলে ভালো মানের বিদেশি না থাকলে ঘুরেফিরে ডিপিএলের মতো হয়ে যাবে’

আইপিএল-এর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি সিরিজ হবে বিশ্বের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। খেলোয়াড়দের পারিশ্রমিকের দিক থেকে আইপিএল ছাড়া বিশ্বের অন্য সব লিগকে ছাড়িয়ে গেছে এই নতুন প্রতিযোগিতা।

৬টি দল নিয়ে ৬ জানুয়ারি থেকে এমিরেটস টি-টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। একদিন আগেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে শুধু ইউএই ক্রিকেট লিগ নয়। একই সঙ্গে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার নতুন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট।

যেখানে প্রতিটি দলের মালিক আইপিএলের ফ্রাঞ্চাইজি। তাই এটিও অনেক জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন অনেকেই। ইতিমধ্যেই এই দুই ফ্রাঞ্চাইজি ক্রিকেটের লিগে খেলতে নিবন্ধন করেছে ক্রিকেট বিশ্বের সকল তারকা ক্রিকেটার। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের তারকা ক্রিকেটাররা এই লিগেই খেলবে।

যার সুবাদে বিপিএলের তারকা বিদেশি ক্রিকেটারদের সংকটে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়াও একই সময় অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং পাকিস্তান সুপার লিগ। তাই এই দুই দেশের ক্রিকেটারদেরও পাওয়া যাবে না। তাইতো বিপিএলে ভালো মানের বিদেশি না থাকলে এটি ডিপিএলের মত হয়ে যাবে বলে মনে করছেন জাতীয় দলের টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস।

সম্প্রতি দৈনিক সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় দলের এই ব্যাটসম্যান বলেন, “ভালো মানের বিদেশি না থাকলে ঘুরেফিরে ডিপিএলের মতো হয়ে যাবে। সাদামাটা ক্রিকেটার বেরোবে। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত যে বিপিএল খেলেছি এর কারণেই বাংলাদেশ দল খুব ভালো রেজাল্ট করেছে দেশে-বিদেশে। আমরা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে সিরিজ জিতেছি। এগুলোর কিন্তু প্রভাব পড়ে। বিপিএল সাদামাটা হয়ে গেলে তেমন একটা লাভ হবে না।”

“হয়তোবা টুর্নামেন্ট নিয়মিত হবে, কিন্তু ক্রিকেটারদের উন্নতি কম হবে। আন্তর্জাতিক মানে থাকতে হলে বিপিএলে বড় ক্রিকেটার আনতে হবে। চারজন বিদেশি দলে থাকা আর না থাকা বিশাল একটা ব্যবধান তৈরি করে। বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার আনতে না পারলে আমাদের উন্নতি হবে না।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...